সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুন্দরবনের দুর্গম জলপথ আর যাতায়াতের সমস্যাকে পিছনে ফেলল নয়া প্রযুক্তি। সম্প্রতি ২৯তম সুন্দরবন কৃষ্টি মেলা ও লোকসংস্কৃতি উৎসবে এক চমকপ্রদ উদ্যোগ দেখা গেল। সেখানে কার্গো ড্রোনের মাধ্যমে মাছ পরিবহনের সফল প্রদর্শনী করা হয়। এই আধুনিক প্রযুক্তি সুন্দরবনের মৎস্য বিপণন ব্যবস্থায় এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

এই প্রযুক্তি স্থায়ী ভাবে চালু হলে পরিবহন খরচ কমবে এবং সময় বাঁচবে। ফলে সাধারণ মানুষ যেমন টাটকা মাছ পাবেন, তেমনই মৎস্যজীবী মহিলারাও পাবেন তাঁদের পরিশ্রমের ন্যায্য মূল্য। ড্রোনের উড্ডয়ন সুন্দরবনের নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতার পথে এক নতুন আশার আলো জ্বালিয়েছে।
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?
