Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Tomluk

রূপনারায়ণে নতুন প্রজাতির মাছের খোঁজ, নাম জুড়ে গেল দেবী বর্গভীমার সঙ্গে!

ল্যাবরেটরিতে মাছটি বিশ্লেষণ এবং ডিএনএ পরীক্ষার পর তাম্রলিপ্ত কলেজের প্রাণীবিদ্যা বিভাগের গবেষকরা নিশ্চিত হন, এটি মাছের সম্পূর্ণ নতুন প্রজাতি।

রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ২১:৪১

link
রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ২১:৪১

options
link
রূপনারায়ণে নতুন প্রজাতির মাছের খোঁজ, নাম জুড়ে গেল দেবী বর্গভীমার সঙ্গে! zoom
রূপনারায়ণের জলে নয়া প্রজাতির মাছ - বুটিস বর্গভীমী। নিজস্ব ছবি
Advertisement

নবজীবন রূপনারায়ণ নদে! নতুন প্রজাতির মাছের খোঁজ মিলল পূর্ব মেদিনীপুরে। তার খোঁজ দিলেন তমলুকের তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের গবেষকরা। মা বর্গভীমার নামে নতুন প্রজাতির মাছের নাম দেওয়া হল ‘বুটিস বর্গভীমি’। আন্তর্জাতিক সায়েন্স জার্নাল ‘জুটাক্সা’য় প্রকাশিত গবেষণাপত্রে ঠাঁই পেয়েছে এই নতুন প্রজাতির মাছ। তমলুকের ইতিহাসপ্রসিদ্ধ দেবী বর্গভীমার নামানুসারেই এই নামকরণ বলে কলেজের প্রাণিবিদ্যা বিভাগ সূত্রে জানা গিয়েছে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রাক্তন প্রাণিবিদ্যা বিভাগের প্রধান ডঃ তন্ময় ভট্টাচার্যের তত্ত্বাবধানে রূপনারায়ণ নদের জীববৈচিত্র্য নিয়ে গবেষণায় এই মাছের খোঁজ পাওয়া গিয়েছে। এর পিছনে রয়েছেন তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পিজি কো-অর্ডিনেটর ডঃ প্রীতিরঞ্জন পাহাড়ী, কলেজের প্রাণিবিদ্যা বিভাগের গবেষক শুভদীপ মাইতি, সুদীপ্তা মণ্ডল ও মিতালি দাস।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
‘বুটিস’ গণের মাছটিকে ল্যাবরেটরিতে কাটাছেঁড়া। নিজস্ব ছবি

জানা গিয়েছে, ২০২২ সালের জুন মাস থেকে ২০২৪ সালের অগস্ট মাস পর্যন্ত রূপনারায়ণ নদে ধারাবাহিক সমীক্ষা করা হয়। স্থানীয় মৎস্যজীবীদের সহযোগিতায় কয়েকটি মাছের নমুনা সংগ্রহ করা হয়।প্রথমে এগুলি পরিচিত প্রজাতির মাছ বলে মনে হলেও পরে বিশদে পরীক্ষানিরীক্ষায় গবেষকরা বুঝতে পারেন, নমুনাগুলির গঠনগত বৈশিষ্ট্য অন্য পরিচিত প্রজাতির সঙ্গে সম্পূর্ণ মেলে না। পরে ল্যাবরেটরিতে এর আকার-গঠন বিশ্লেষণ এবং ডিএনএ পরীক্ষার পরে গবেষকরা নিশ্চিত হন, এটি মাছের সম্পূর্ণ নতুন একটি প্রজাতি। গবেষকদের মতে, দেখা গিয়েছে মাছটি ‘বুটিস’ গণের অন্তর্ভুক্ত। ওই গণের অন্য কয়েকটি প্রজাতির সঙ্গে এর কিছু মিল থাকলেও পাখনায় বিশেষ ধরনের ডোরা দাগ, শরীরের স্কেল বিন্যাস এবং মাথার গঠন-সহ একাধিক বৈশিষ্ট্যের ভিত্তিতে এটিকে আলাদা প্রজাতি হিসেবে শনাক্ত করা সম্ভব হয়েছে। এ ছাড়া জিনগত পরীক্ষাতেও এই মাছের স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরা পড়েছে।

তাম্রলিপ্ত কলেজের প্রাণিবিদ্যা বিভাগ। নিজস্ব ছবি

গবেষকরা জানান, রূপনারায়ণ নদ ও তার মোহনায় বহু ধরনের মাছের বাস। সেদিক থেকে নতুন এই প্রজাতির আবিষ্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গবেষণার জন্য সংগৃহীত নমুনাগুলির একটি হোলোটাইপ ও অন্যান্য নমুনা কলকাতার জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সংগ্রহশালায় সংরক্ষণ করা হয়েছে। কলেজের সহযোগী অধ্যাপক ও পিজি কো-অর্ডিনেটর ডঃ প্রীতিরঞ্জন পাহাড়ী বলেন, ‘‘মাছটি আমরা সংগ্রহ করেছিলাম রূপনারায়ণ নদ থেকে। অন্য প্রজাতির মাছের সঙ্গে আমরা সব রকম তফাৎ খুঁজে বের করেছি। দেখা যায় এই প্রজাতিটি আলাদা। তারপর আমরা এর ডিএনএ পরীক্ষা করতে পাঠিয়েছিলাম তামিলনাড়ুতে। সমস্ত তথ্য বিশ্লেষণের পর ৫ মার্চ নিউজিল্যান্ডের আন্তর্জাতিক জার্নাল জুটাক্সা-র সাম্প্রতিক সংখ্যায় প্রকাশিত হয়েছে এই নতুন প্রজাতির মাছের বিষয়টি। এটির উৎস রূপনারায়। যেহেতু এখানে দেবী বর্গভীমার মন্দির রয়েছে, তাই এর নাম দেওয়া হয়েছে বুটিস বর্গভীমি।’’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.