Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
AI Actress

অস্কারের আগে ‘সত্যি’ অভিনেতাদের চ্যালেঞ্জ! বিশ্বের প্রথম এআই অভিনেত্রীর মিউজিক ভিডিও ঘিরে বিতর্ক

টিলি নরউডকে শুরু থেকেই সাদরে গ্রহণ করতে নারাজ হলিউড।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৬:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৬:৪২

options
link
অস্কারের আগে ‘সত্যি’ অভিনেতাদের চ্যালেঞ্জ! বিশ্বের প্রথম এআই অভিনেত্রীর মিউজিক ভিডিও ঘিরে বিতর্ক zoom
নেদারল্যান্ডসের নির্মাতা এলিন ভ্যান ডের ভেলডেনের হাতে তৈরি টিলি নরউড।

‘হীরক রাজার দেশে’ ছবির একেবারে শেষে গুপি গেয়ে উঠেছিল, ‘নহি যন্ত্র, নহি যন্ত্র, আমি প্রাণী…’। যন্ত্রের বিরুদ্ধে জীবিত প্রাণের সেটা ছিল এক চরম দ্রোহ! যুগ বদলেছে। এখন এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার জমানা। আর এই সময়ে দাঁড়িয়ে দেখা গেল এক উলটো ছবি। কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় গড়ে তোলা অভিনেত্রী টিলি নরউড এবার যেন চ্যালেঞ্জ জানাচ্ছে প্রাণের স্ফূরণকেই! সদ্য প্রকাশিত হয়েছে বিশ্বের প্রথম এআই অভিনেত্রীর নতুন মিউজিক ভিডিও। আর বুদ্ধি করে তা প্রকাশের জন্য বেছে নেওয়া হয়েছে এক জব্বর সময়কে। আগামী ১৫ মার্চ, রবিবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ফাইনাল। তার আগেই এই গানের প্রকাশ যেন চলচ্চিত্রে এআই অভিনেতাদের সমালোচকদের প্রতিহত করার উদ্দেশ্যেই সামনে আনা হল।

গানের কথাতেও তারই অনুরণন। সেখানে পরিষ্কার বলা হয়েছে, ”ওরা যখন আমার কথা বলে, তখন আমার মধ্যে থাকা মানুষ-ঝলক দেখতে পায় না। আমি শুধুই একটা টুল। কিন্তু আমার প্রাণ রয়েছে।” ভিডিওর ক্যাপশনে লেখা- ‘অস্কারে যাওয়ার জন্য আর তর সইছে না! কেউ কি জানেন, আমার ফ্লেমিঙ্গোর জন্য সেখানে বিনামূল্যে ভ্যালে পার্কিংয়ের ব্যবস্থা আছে কিনা?’
নেদারল্যান্ডসের নির্মাতা এলিন ভ্যান ডের ভেলডেনের হাতে তৈরি টিলিকে শুরু থেকেই সাদরে গ্রহণ করতে নারাজ হলিউড। আর তাই তার নতুন মিউজিক ভিডিও অস্কারের ঠিক আগে আনা হয়েছে, চ্যালেঞ্জের পালটা দিতেই! এমনটা মনে করছে ওয়াকিবহাল মহল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় গড়ে তোলা অভিনেত্রী টিলি নরউড এবার যেন চ্যালেঞ্জ জানাচ্ছে প্রাণের স্ফূরণকেই! সদ্য প্রকাশিত হয়েছে বিশ্বের প্রথম এআই অভিনেত্রীর নতুন মিউজিক ভিডিও। আর বুদ্ধি করে তা প্রকাশের জন্য বেছে নেওয়া হয়েছে এক জব্বর সময়কে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ২৩ হাজার মানুষ দেখে ফেলেছেন। এবং অধিকাংশই চূড়ান্ত সমালোচনা করেছেন। তাঁদের মতে, সত্যিই এই গানে কোনও মানুষ-ঝলক নেই। কেউ কেউ খেপে গিয়ে ভেলডেনকে জেলে পাঠানোর দাবিও তুলেছেন। এই ভিডিওটির নেপথ্যে রয়েছে ১৮ জন ‘আসল’ মানুষ! যাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, এতজন মিলে এআইয়ের সাহায্যে এত খারাপ লিরিক্স, সুরের একটি গান কেন বানানো হল!

নেটিজেনদের মতে, সত্যিই এই গানে কোনও মানুষ-ঝলক নেই। কেউ কেউ খেপে গিয়ে ভেলডেনকে জেলে পাঠানোর দাবিও তুলেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.