আজ বুধবার, চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। একদিকে পবিত্র শ্রাবণ অমাবস্যা, অন্যদিকে এই সূর্যগ্রহণ (Solar Eclipse)- একে শাস্ত্রে দেখা হয় শক্তিশালী এবং দুর্লভ মহাজাগতিক যোগ হিসেবে। জানেন, এদিন গ্রহণ শুরুর পর একটি কাজ করলেই জীবন বাঁক নিতে পারে অন্যদিকে। বদলে যেতে পারে ভাগ্য!
আজ গ্রহণ শুরু হবে ১২ আগস্ট রাত ৯টা ৪ মিনিটে। শেষ হবে ১৩ আগস্ট ভোর ৪টা ২৫ মিনিটে। শাস্ত্রমতে, গ্রহণের যে সময়, তা আধ্যাত্মিক সাধনার জন্য অন্যতম শ্রেষ্ঠ এক সময়। এই সময় যে কোনও মন্ত্র জপ করলে অন্য সময়ের থেকে তা অনেক বেশি ফলপ্রসূ হবে। সুতরাং গ্রহণ শুরুর পর পনেরো থেকে কুড়ি মিনিট চোখ বন্ধ করে জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। যদি এই মন্ত্র না জানা থাকে তাহলেও অসুবিধা নেই। জপ করতে পারেন গুরুমন্ত্র। আর যদি আপনি দীক্ষা না নিয়ে থাকেন এবং বিশেষ কোনও মন্ত্র না জানা থাকে, তাহলেও সমস্যা হবে না। শান্ত, সমাহিত হয়ে একমনে জপ করুন ওম নমঃ শিবায়। এতেই আপনার আত্মিক শক্তি অনেকটাই বেড়ে যাবে। পালাবে দুশ্চিন্তা। পালাবে যত ‘নেগেটিভ’ চিন্তা। আত্মশক্তিতে বলীয়ান হয়ে উঠবেন আপনি। আর যাঁরা অন্তঃসত্ত্বা, তাঁরাও এই সময় ঈশ্বরের নাম জপ করুন কিংবা ভজন শুনতে পারেন। যতটা তাড়াতাড়ি সম্ভব, শুয়ে পড়লেই ভালো।
আরও পড়ুন:
বলে রাখা ভালো, শ্রাবণ মাস ভগবান শিবের মাস। এই মাসের অমাবস্যাটি ‘হরিয়ালি অমাবস্যা’ বা ‘শ্রাবণ অমাবস্যা’ নামেই পরিচিত। বর্ষাকালের সবুজ প্রকৃতির কারণেই এহেন নামকরণ। এই মাস সমৃদ্ধির মাস। সনাতন ধর্মে এই দিনে পবিত্র নদীতে স্নান, শিবের আরাধনা, এবং পিতৃতর্পণের মাধ্যমেও বিশেষ পুণ্যলাভ হবে। মিলবে পিতৃপুরুষের আশীর্বাদ। শুভফল লাভের উদ্দেশ্যে ভক্তরা এই দিনে অশ্বত্থ, বট, নিম, বেল, শমী ও আমলকির মতো গাছ রোপণও করে থাকেন। এতেও পুণ্যফল মেলে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?