Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Janmashtami 2026

৪ না ৫ সেপ্টেম্বর, কবে পড়েছে জন্মাষ্টমী? জানুন পূজার্চনার নির্ভুল তিথি ও শাস্ত্রের বিধান

এ বছর কবে পালিত হবে জন্মাষ্টমী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৬:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৬:৫৮

options
link
৪ না ৫ সেপ্টেম্বর, কবে পড়েছে জন্মাষ্টমী? জানুন পূজার্চনার নির্ভুল তিথি ও শাস্ত্রের বিধান zoom
ফাইল ছবি
Advertisement

মথুরার কারাগারে ভাদ্র মাসের এক দুর্যোগপূর্ণ গভীর রাতে জন্ম নিয়েছিলেন দেবকীনন্দন। যুগ যুগ ধরে সেই তিথিই কৃষ্ণপ্রেমীদের কাছে পরম আনন্দের, পরম উদযাপনের। তবে এ বছর উৎসবের বাদ্যি বাজলেও, তিথি নিয়ে ভক্তমনে ঘনিয়েছে কিছুটা সংশয়। ক্যালেন্ডারের পাতা উলটে অনেকেই প্রশ্ন তুলছেন— জন্মাষ্টমী (Janmashtami 2026) কি ৪ সেপ্টেম্বর? নাকি ৫? সামান্য বিভ্রান্তিতে ভক্তির পূর্ণ অর্ঘ্য নিবেদনে যেন কোনও অন্তরায় না ঘটে, তার সমাধান রয়েছে শাস্ত্রমতেই।

Krishna Janmashtami 2026 Date, Puja Muhurat, Fasting Rules and Shastra Vidhi
ফাইল ছবি

কবে পড়েছে জন্মাষ্টমী?
পঞ্জিকা অনুযায়ী, এ বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি দু’দিন ব্যাপী বিস্তৃত। আগামী ৪ সেপ্টেম্বর, শুক্রবার রাত ২টো ২৫ মিনিটে শুরু হচ্ছে অষ্টমী তিথি। আর এই তিথির সমাপ্তি ঘটবে ৫ সেপ্টেম্বর, শনিবার দুপুর ১২টা ১৩ মিনিটে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শ্রীকৃষ্ণের জন্ম মুহূর্তটি উদযাপিত হয় নিশীথ কালে, অর্থাৎ মধ্যরাতে। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, ৪ সেপ্টেম্বর মধ্যরাতেই অষ্টমীর আবির্ভাব ঘটছে। তাই স্মার্ত মত অনুযায়ী, সাধারণ গৃহস্থ পরিবারে ৪ সেপ্টেম্বরই জন্মাষ্টমীর ব্রত পালিত হবে।

অন্যদিকে, উদয়তিথি এবং বৈষ্ণব নিয়ম অনুসরণে ইসকন ও বিভিন্ন মঠ-মন্দিরে জন্মাষ্টমীর মহোৎসব পালিত হবে ৫ সেপ্টেম্বর, শনিবার।

Janmashtami 2026: September 4 or 5? Check Ashtami Tithi, Puja Time and Rituals
ফাইল ছবি

নিশীথ কালের শুভ মুহূর্ত
গোপালের অভিষেক ও মূল আরাধনার জন্য ৪ সেপ্টেম্বর রাত ১১টা ৫৭ মিনিট থেকে ১২টা ৪৩ মিনিট পর্যন্ত সময়কাল নির্ধারণ করা হয়েছে। এই ৪৬ মিনিটের শুভ ক্ষণেই অনুষ্ঠিত হবে বালকৃষ্ণের বিশেষ পুজো।

ভোগ নিবেদনে পরম অনুশাসন
বালগোপালের পূজার্চনায় সামান্য ত্রুটিও ভক্তের মনকে ব্যথিত করে। পঞ্চামৃত, মাখন কিংবা মিছরি— গোপালকে যে ভোগই নিবেদন করা হোক না কেন, তার সঙ্গে তুলসীপাতা অর্পণ করা আবশ্যিক। শাস্ত্রের বিধান, তুলসীহীন ভোগ কখনওই কৃষ্ণ গ্রহণ করেন না।

Janmashtami 2026 Date: September 4 or 5? Know Exact Tithi and Puja Muhurat
ফাইল ছবি

পরিষ্কার পাত্রে দুধ, দই, ঘি, মধু ও গঙ্গাজলের সংমিশ্রণে পঞ্চামৃত প্রস্তুত করে গোপালকে স্নান করানোই দস্তুর। যাঁরা নির্জলা ব্রত রাখবেন, তাঁরা পরের দিন অর্থাৎ ৫ সেপ্টেম্বর সূর্যোদয়ের পর পারণ করে ব্রত ভঙ্গ করবেন। নিয়ম আর ভক্তির মেলবন্ধনেই সার্থক হবে কৃষ্ণের জন্মোৎসব।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.