Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Reincarnation

পুনর্জন্ম সত্যি? কারা পান নতুন জন্ম? আসল কথা জানলে অবাক হবেন

কেউ পুনর্জন্মে বিশ্বাস করেন, কেউ করেন না।  তবে যুগ যুগ ধরে চলে আসছে এই পুনর্জন্মের তত্ত্ব।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৫:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৫:১৫

options
link
পুনর্জন্ম সত্যি? কারা পান নতুন জন্ম? আসল কথা জানলে অবাক হবেন zoom
পূনর্জন্ম সত্যি? কারা পান নতুন জন্ম? আসল কথা জানলে অবাক হবেন
Advertisement

সত্যিই কি পুনর্জন্ম বলে কিছু আছে? এ নিয়ে আজও তর্ক চলে। তবে কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এক্ষেত্রেও তাই। কেউ পুনর্জন্মে বিশ্বাস করেন, কেউ করেন না।  তবে যুগ যুগ ধরে চলে আসছে এই পুনর্জন্মের তত্ত্ব। কেউ আবার মজার ছলে বলেন, এজন্মের যা পেলেন না পরের বা পূরণ করবেন। তর্কের খাতিরে যদি মেনে নেওয়া হয় পুনর্জন্ম সত্যি, জানেন কি কেন হয়?

হিন্দুশাস্ত্রে যুগযুগ ধরে প্রচলিত এই পুনর্জন্মের ধারণা। বলা হয়, মৃত্যুর ৩ থেকে ৪০ মিনিটের মধ্যে পুনর্জন্ম হয়। একাধিকবার নাকি হতে পারে পুনর্জন্ম। কিন্তু জানেন কি শাস্ত্র বলে, পুনর্জন্ম কিন্তু সকলের হয় না। এখানেই প্রশ্ন, তাহলে কাদের হয়? সনাতন ধর্ম, বৌদ্ধ ও জৈন দর্শন অনুযায়ী, কর্মফল ভোগের জন্যই নাকি হয় পূনর্জন্ম। এই কর্মফল যে নেতিবাচকই হবে তা কিন্তু নয়। হয়তো আপনি ভালো কাজ করেছেন, কিন্তু তার ফল ভোগ করার আগেই মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে মেলে নতুন জন্ম। একইভাবে খারাপ কাজের ক্ষেত্রেই বিষয়টা প্রযোজ্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে কারণ শুধু এই একটি নয়। বলা হয়, অনেকেরই এমন আশা থাকে, যা অপূর্ণ থেকে যায়। অনেকের এমন কিছু গুণ থাকে, যার সুফল মেলার আগেই মৃত্যু হয়। সেই অপূর্ণ ইচ্ছে পূরণের জন্যও মেলে নবজন্ম। এছাড়াও নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্যও হতে পারে পুনর্জন্ম। বলা হয়, যতক্ষণ পর্যন্ত না মোক্ষলাভ হচ্ছে ততক্ষণ নাকি চলতেই থাকে এই চক্র। যদিও এই তথ্যের কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.