সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসারকে বিপদ থেকে রক্ষা করতে চান প্রত্যেক ঘরনি। আর সেই উদ্দেশে অনেকে নিয়ম করে বিপত্তারিণী ব্রত পালন করেন। তাঁরা মনে করেন, এই ব্রত পালনের জন্য সংকট মোচন হতে পারে। আগামী ২৮ জুন এবং ১ জুলাই এই ব্রতপালন করবেন অনেকে। তবে সংকট মোচনে বিশেষ কয়েকটি নিয়ম মানা প্রয়োজন। নইলে সংকট মোচন সম্ভব নয় বলেই মনে করছেন জ্যোতিষশাস্ত্রবিদরা।
* বিপত্তারিণী ব্রত পালনের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। শুদ্ধ বস্ত্র পরুন। লাল রঙের পোশাক পরতে পারলে সবচেয়ে ভালো।
* ব্রত পালনকারীরা মূলত উপবাস করে থাকেন। তবে কোনওরকম শারীরিক অসুস্থতা থাকলে উপবাস করবেন না।
* ব্রতপালনের সময় উপাচার হিসাবে অবশ্যই ১৩টি ফল, ফুল, ১৩টি গিট দেওয়া লাল সুতো এবং দূর্বা থাকা বাধ্যতামূলক। শিষযুক্ত ডাবও থাকা আবশ্যক।
* অবশ্যই কর্পূর দিয়ে আরাধনা করতে ভুলবেন না।
* পুজো শেষে ওই লাল সুতো বাড়ির পুরুষদের ডান হাতে এবং মহিলাদের বাঁ হাতে বাঁধতে হবে।
* ব্রতপালনের সময় অবশ্যই পুষ্পাঞ্জলি দিন। ব্রতকথা শুনুন।
* এদিন ব্রতপালনকারীরা ভাত খান না। আমিষ খাবারও খান না। নিরামিষ খাবার খেতে হবে।
* এদিন ১৩টি লুচি খেতে খেবে। মনে রাখবেন তেরোর বেশি বা কম হলে চলবে না।* বিপত্তারিণী পুজোর দিন ভুলেও কাউকে চিনি ধার দেবেন না।
* কারও সঙ্গে দুর্ব্যবহার করবেন না।
* খুদেদের খাবার দিতে পারলে খুবই ভালো হয়।
সর্বশেষ খবর
-
অনলাইনে ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা! কড়া পদক্ষেপ ‘অগ্নিশর্মা’ শ্বেতা তিওয়ারির
-
হাই কোর্টে ধাক্কা টুলুর! খারিজ রক্ষাকবচের আর্জি, ‘মেঘের আড়ালে সব দেখছেন’, বললেন বিচারপতি
-
তৃণমূল আমলে ঘরছাড়া! গলসির বিজেপি কর্মীর সঙ্গে দেখা করে বিধায়কের দাবি, ভয় আউট, ভরসা ইন
-
২১ আগস্ট বরলক্ষ্মী পুজো, অর্থকষ্ট দূর করতে জানুন ব্রত পালনের সঠিক নিয়ম
-
খেলার ইচ্ছাই হারিয়েছিলেন, বাবার মৃত্যুর পর প্রথম গোল করে আবেগে ভাসলেন মেসি