যুদ্ধজর্জর পৃথিবী। চারদিকে কেবল বারুদের গন্ধ। আর হিংসার আস্ফালন। খবরের কাগজ খুললেই অশান্তির বাতাবরণ। এই ঘোর কলিকালে মানবিকতার পাঠ দিতে এবার কোমর বেঁধে নামছে বাগবাজারের গৌড়ীয় মিশন। লক্ষ্য একটাই— শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেম ও শান্তির দর্শনকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্যেই বিদেশের মাটিতে এবার পা রাখতে চলেছে মিশনের নিজস্ব স্কুল ‘পরা-বিদ্যাপীঠ’।
ইতিমধ্যেই কলকাতা বা নবদ্বীপের মঠে এই স্কুলের পঠনপাঠন বেশ জনপ্রিয়। সেখানে শুধু বইখাতার প্রথাগত শিক্ষা নয়, জোর দেওয়া হয় আদর্শ চরিত্র গঠন ও আধ্যাত্মিক চেতনার ওপর। এবার সেই মডেলই রপ্তানি হতে চলেছে লন্ডন, আমেরিকা, জার্মানি ও অস্ট্রিয়ায়। মিশনের আচার্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ আগামী ১৪ মে পাড়ি দিচ্ছেন এই চার দেশে। বিদেশের মাটিতে স্থানীয় ভাষায় পৌঁছে দেওয়া হবে ভারতীয় দর্শনের নির্যাস।
আরও পড়ুন:
১৯৩৫ সালে এই যাত্রার সূচনা করেছিলেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। পরে ১৯৬৬ সালে মেলে সরকারি স্বীকৃতি। এখন সেই ধারাকে আরও আধুনিক রূপ দিয়েছে মিশনের রিসার্চ ইনস্টিটিউট। সেখানে সংস্কৃত বা দর্শনের পাশাপাশি শেখানো হয় গৌড়ীয় নৃত্য ও মৃদঙ্গ। আসলে বর্তমান প্রজন্মের ক্ষয়ে যাওয়া মূল্যবোধকে আগলে রাখতেই এই অভিনব উদ্যোগ। বিদেশের মাটিতেও যখন মৃদঙ্গের বোলে শ্রীচৈতন্যের আদর্শ ধ্বনিত হবে, তখন হয়তো খানিকটা হলেও শান্ত হবে এই অশান্ত পৃথিবী। সেই আশাতেই এখন বুক বাঁধছেন ভক্তরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বিশ্বের বৃহত্তম তেল চুক্তি’, ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
-
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের বড় সতর্কতা
-
শ্রীলঙ্কায় জেতা ম্যাচ হাতছাড়া! তড়িঘড়ি ভারতীয় পেসারকে কাউন্টি খেলতে পাঠাচ্ছে বোর্ড, কেন?
-
প্রেসিডেন্সি জেলে আফতাব আনসারির সেলে উদ্ধার আইফোন, কার সঙ্গে যোগাযোগের চেষ্টা জঙ্গির?
-
কাশ্মীরি-বিহারি দ্বন্দ্ব বাঁধিয়ে বিতর্কে সময় রায়না! ওরির হুঁশিয়ারি, ‘এবার জেলে ঢুকলে আর বেরবি না’