সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই দেবী দুর্গার বোধন। কথিত আছে, এইদিনই নাকি রামচন্দ্র দেবীর বোধন করেন। ওইদিন অনেকেই দুর্গাষষ্ঠী পালন করেন। লক্ষ্য একটাই সন্তানের মঙ্গল কামনা। সমস্ত ব্রত পালনের কিছু না কিছু নিয়ম থাকে, দুর্গাষষ্ঠীর ব্রতও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। তাই কিছু নিয়ম মানতেই হবে। কী সেই নিয়ম, চলুন তা জেনে নেওয়া যাক।
* ভোরবেলা ঘুম থেকে উঠুন। গোটা বাড়ি পরিষ্কার করে ফেলুন।
* সমস্ত কাজ সেরে স্নান করে নিন। পরুন শুদ্ধবস্ত্র। ভুলেও সাদা কিংবা কালো রঙের পোশাক পরবেন না। লাল, উজ্জ্বল হলুদ, কমলা, নীল রঙের পোশাক পরতে পারেন।
* ভুলেও আমিষ খাবার খাবেন না। নিরামিষ খাবার খান সারাদিন।
* সন্তানের মঙ্গল কামনা করে শুরু করুন পুজোর জোগাড়। একটি পাত্রে পাঁচরকমের ফল নিন। সঙ্গে মিষ্টি। প্রদীপ নিতে ভুলবেন না।
* পুজোয় নারকেল দিতে পারেন। সঙ্গে আতপ চাল, তিল, সিদ্ধি দিন। এই জিনিসগুলি পুজোর পরই নিরঞ্জন করবেন না। একেবারে দশমীর পর নিরঞ্জন করবেন।
* একটি লাল কাপড়ে পুজো দেওয়া আতপ চাল রেখে দিন। বাড়ির ঈশান কোণে ওই চাল রেখে দিন। সংসারে শ্রীবৃদ্ধি হবে।
* জোগাড় করতে পারলে দেবীকে পদ্মফুল, রুপোর মুদ্রা নিবেদন করতে পারেন। রুপোর মুদ্রা পুজো শেষে বাড়ি নিয়ে যাবেন। সিংহাসনে রেখে দিন। আপনার শ্রীবৃদ্ধি হবে।
* বাড়িতে কলাগাছ থাকলে হলুদ কাপড় দিয়ে গাছটি ঢেকে রাখুন। হলুদ সুতো বেঁধে দিতে পারেন।
* সন্ধেয় অবশ্যই ধূপ, দীপ জ্বালান। ভুল করেও বাড়ি অন্ধকার রাখবেন না।
* এদিন পারলে দানধ্যান করতে পারেন। বিশেষত শিশুদের ফল, খাবার দিতে পারেন।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?