বাড়ি থেকে বেরিয়েছেন। হঠাৎ রাস্তা পারাপার করল একটা বিড়াল। তা যদি আবার হয় কালো, তাহলে তো কথাই নেই! এই দৃশ্য দেখলে অধিকাংশই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। এগোনো ঠিক হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়। কারণ মনে করা হয়, বেড়াল রাস্তা কাটা মানে তা অশুভ ইঙ্গিত। হওয়া কাজও অনিবার্যভাবে ভেস্তে যাবে। তাই এই ঘটনা ঘটলে অধিকাংশই খানিকটা অপেক্ষা করেন। কেউ কেউ আমার খারাপ খবর আসবেই তা ধরে নিয়ে এগিয়ে যান। কিন্তু সত্যিই কি বিড়াল রাস্তা কাটা অশুভ? চলুন আজ জেনে নেওয়া যাক কী বলছে হিন্দু শাস্ত্র।

আরও পড়ুন:
শাস্ত্র অনুযায়ী, বিড়াল হল রাহু ও কেতুর প্রতীক। বলা হয়, মূলত কালো বিড়ালের সঙ্গে নাকি সরাসরি যোগ রয়েছে রাহুর। আর এই দুটি গ্রহ যে কোনও বাধা-বিপত্তির নেপথ্যে বলেই দাবি করা হয়। তাই বিড়াল রাস্তা কাটলে মনে করা হয় রাহু ও কেতুর দৃষ্টি পড়েছে। ফলে যে কাজে যাওয়া হচ্ছিল, তা ভেস্তে যেতে পারে বলে ধরে নেওয়া হয়। তবে হ্যাঁ, এক্ষেত্রে বিড়ালটি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হয়, বিড়াল রাস্তা পেরনোর সময় যদি বাম দিক থেকে ডান দিকে যায়, তবে তা বেশি অশুভ।
তবে এই সমস্যার সমাধানের উপায়ও রয়েছে। যদি কোথাও যাওয়ার সময় দেখেন বিড়াল রাস্তা কাটছে তবে দাঁড়িয়ে যান। অন্য কেউ সেই পথ দিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তবে যদি আশেপাশে কাউকে দেখতে না পান তাতেও সমস্যা নেই। একটু জল ছিটিয়ে নিন রাস্তায়। জল পান করুন। এরপর প্রিয় দেবতার নাম নিয়ে এগিয়ে যান। বিপদ আপনাকে ছুঁতেও পারবে না। তবে মনে রাখবেন এটা সম্পূর্ণই বিশ্বাস। বিড়াল রাস্তা কাটা অশুভ, এই দাবির নেপথ্য কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?