Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Dhanteras 2025

ধনতেরসে ভুলেও ঘরে আনবেন না এই জিনিসগুলি, বরং জেনে নিন কী কেনা উচিত

সুখসমৃদ্ধিতে ভরে উঠুক আপনার গৃহকোণ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০২৫, ১৪:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০২৫, ১৪:১১

options
link
ধনতেরসে ভুলেও ঘরে আনবেন না এই জিনিসগুলি, বরং জেনে নিন কী কেনা উচিত zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসারে সুখসমৃদ্ধি কে না চান? পরিবারের কল্যাণে পূজার্চনায় বিশ্বাস করেন অনেকেই। তেমনই ধনতেরসে অনেকেই লক্ষ্মী ঘরে আনতে বিশ্বাসী। সোনার দাম আকাশছোঁয়া হলেও গয়নার দোকানে ভিড় রয়েছে যথেষ্ট। অনেকেরই বিশ্বাস এদিন সোনা বা কোনও ধাতু কিনলে সংসারের মঙ্গল হয়। কিন্তু জানেন কি? শাস্ত্রে বলে ধনতেরসে বেশ কিছু জিনিস না কেনাই ভাল। চলুন জেনে নেওয়া যাক, এই বিশেষ দিনে কোন কোন জিনিস না কেনা উচিত। আর কোন বস্তুগুলি ঘরে আনলে ফিরবে ভাগ্য।

কী কিনবেন না
* ধনতেরসে সাধারণ লোহা কিংবা লোহা দিয়ে তৈরি কোনও বস্তু কিনবেন না। এতে পরিবারের ক্ষতি হতে পারে।
* স্টিলের সামগ্রী কেনাও উচিত নয়।
* কাচের সঙ্গে রাহুর যোগ আছে বলে মনে করা হয়। তাই ধনতেরসের দিন কাচের বাসন, শো-পিস, ফটো ফ্রেম এমন কিছুই কিনবেন না।
* শুভক্ষণে ছুরি, কাঁচি, সূচ, বঁটির মতো ধারালো কোনও সামগ্রী কেনা একেবারেই উচিত নয়। তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়।
* ধনতেরসের দিন তেল কিংবা ঘি জাতীয় জিনিস কেনাও উচিত নয়। প্রয়োজনের কথা মাথায় রেখে আগে থেকে কিনে বাড়িতে মজুত করে রাখুন।
* কালো রঙের যে কোনও পণ্য যেমন পোশাক বা ব্যাগ বা জুতো বাড়িতে আনবেন না।
* ভুল করেও খালি কলসি বাড়িতে আনবেন না। খুব তাড়া না থাকলে সেটি দিনকয়েক পরে কিনুন। আর ধনতেরসের দিনই কিনলে সেটি বাড়ি আনার আগে তাতে জল ভরে নিন।

Advertisement

কী কিনবেন?
* লক্ষ্মী-গণেশের ছবিযুক্ত রুপো বা সোনার কয়েন কেনা অত্যন্ত শুভ।
* রুপো, তামার বাসনপত্র কেনাও ভাল।
* সোনার যে কোনও রকমের গয়না তো কিনতেই পারেন।
* পকেটে টান থাকলে পড়াশোনার জিনিস যেমন পেন কিনতে পারেন।
* স্বস্তিক চিহ্ন কিনে দরজার সামনে লাগালে বা ঝাড়ু কিনলে তা সংসারে শুভ শক্তি বহন করে আনে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.