সুধার সঙ্গে ঘর বাঁধা হয়নি। মাঝপথে সম্পর্ক নেয় অন্য বাঁক। পুরনো কথা মনের কোণে যত্ন করে লুকিয়ে রেখেও প্রীতির হাত ধরেন চন্দর। বছরের পর বছর কাটলেও কখনই ভুলতে পারেননি প্রথম প্রেম সুধাকে। ‘মুসাফির ক্যাফে’র ত্রিকোণ প্রেমের রসায়নে মুগ্ধ দর্শকরা। পর্দার ‘চন্দর’ বিক্রান্ত ম্যাসির (Vikrant Massey) বাস্তবের দাম্পত্য সমীকরণ কেমন, স্ত্রীর সঙ্গে অশান্তি হলে কীভাবে সামাল দেন।

আরও পড়ুন:
বিক্রান্তের মতে, “বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩৫০ দিন ভালো কাটে। বাকি ১৫ দিন আমাদের মানিয়ে নিতে হয়। আমরা এইটুকু মানিয়ে নিতেই হবে। ঝগড়া বা তর্কাতর্কির পরে রাতে ঘুমোতে যাই, সেটা আর পরদিন টানি না। যদিও পরের দিন ওই অশান্তি প্রসঙ্গে কথাও হয়, তবে আর আগের মতো বিষয়টা বড় করি না।”

বিক্রান্ত ও তাঁর স্ত্রী শীতল ঠাকুরের দাম্পত্যের বয়স চার বছরের। তবে সম্পর্ক গড়িয়েছে প্রায় এক দশকে। বর্তমানে রয়েছে খুদে সদস্য বরদান। তাকে নিয়ে সুখের সংসার দু’জনের।

প্রতিটি সম্পর্কেই রয়েছে চড়াই উতরাই। সম্পর্ক মানে শুধু প্রেম, আদর, ভালোবাসা নয়। ঝগড়াও তার অংশ। তবে মনোবিদের মতে, আপনি ঝগড়াকে ঠিক কতটা গুরুত্ব দিচ্ছেন, তার উপরেই নির্ভর করে সম্পর্কের ভবিষ্যৎ।
ঝগড়া হলে কী করবেন দম্পতিরা:
- নিজেদের মধ্যে ঠান্ডা মাথায় আলোচনা করুন। অযথা অশান্তি জিইয়ে রাখবেন না।
- কোনও ভুল বোঝাবুঝি রাখবেন না। খোলামেলা আলোচনা করুন।
- অযথা দোষারোপ এড়িয়ে চলার চেষ্টা করুন।
- আপনাদের ঝগড়াঝাটির মাঝে কোনও তৃতীয় ব্যক্তিকে নাক গলাতে দেবেন না।
মনে রাখবেন, সম্পর্ক গড়তে সময় লেগে যায় অনেকখানি। তবে ভাঙতে বিশেষ সময় লাগে না। তাই সম্পর্ক আরও শক্তপোক্ত করতে বিক্রান্তের টিপস মেনে চলুন। তাতেই দেখবেন সুখশান্তিতে ভরে উঠেছে আপনার গৃহকোণ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?
-
হাওড়া স্টেশনে আকাশি রঙের ট্রলি দেখেই চিৎকার স্নিফার ডগ ‘মার্কো’র! খুলতেই চক্ষু চড়কগাছ