Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Relationship Tips

বিছানায় ঝড় তুলুক ঘামে ভেজা শরীর, চরম গরমে যৌনতা হোক আরও চাঙ্গা

গরমে সেক্স থেকে দূরে থাকবেন না, বরং ঘাম শরীরে আরও কাছে ডাকুন সঙ্গীকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৪, ২১:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৪, ২১:১০

options
link
বিছানায় ঝড় তুলুক ঘামে ভেজা শরীর, চরম গরমে যৌনতা হোক আরও চাঙ্গা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচণ্ড গরম। একেবারে টেকা দায়। এরই মাঝে যদি ঘাম শরীরে সঙ্গী আদর করতে চায়! দূরে পালান? নাকি আলতো করে কাছে ডেকে নেন প্রিয় মানুষকে। যদি দ্বিতীয়টি হয়, তাহলে যৌনতায় আপনি বেতাজ বাদশা। কারণ, বিশেষজ্ঞরা বলছেন, ঘামে ভেজা শরীরে সঙ্গম করলে মিলবে চরম সুখ। ব্যাপারটা একটু বিশদে বলা যাক বরং।

একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে শীতের চেয়েও নাকি ঘামে ভেজা শরীরে যৌন মিলন অনেক বেশি সুখকর। আর এর নেপথ্যে রয়েছে মেলাটোনিন(Melatonin)। রোদ যত চড়া হয় মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড থেকে ততই কমতে থাকে মেলাটোনিন হরমোনের ক্ষরণ। এই পরিবেশেই বাড়তে থাকে যৌন হরমোনের ক্ষরণ। যা আদতে যৌন- মিলনের ইচ্ছাকে তিনগুণ বাড়িয়ে দেয়। শুধুই কামনা সৃষ্টি নয়, মিলনকে দীর্ঘস্থায়ী করার পাশাপাশি উপভোগ্যও করে তোলে। বিশেষজ্ঞরা বলছেন, প্রচণ্ড গরমে পুরুষরা আরও দীর্ঘতর করে তুলতে তাঁদের যৌনক্রিয়া। কেননা, যৌন বিশেষজ্ঞরা বলছেন, পুরুষের ঘাম, নারীদের মধ্যে সঙ্গমের ইচ্ছে আরও তীব্র করে।

Advertisement

[আরও পড়ুন: এক ঢিলে দুই পাখি! সঙ্গমের আনন্দের মাঝেই পান ওয়ার্কআউটের উপকারিতাও]

মার্কিন যৌনরোগ বিশেষজ্ঞ ডা. মারথা তারা লির গবেষণা পত্রে যৌনসুখের কারণ হিসাবে উঠে এসেছে ভিটামিন-ডি’র ভূমিকা। দেখা গিয়েছে ভিটামিন-ডি কেবল হাড়ের গঠন মজবুত করে না, সেই সঙ্গে যৌনতাবর্ধকও। এখানেও রয়েছে রোদের ভূমিকা। সূর্যালোকের উপস্থিতিতে ত্বকে ভিটামিন-ডি সংশ্লেষ হয়। অস্ট্রেলিয়ার মেডিক্যাল ইউনিভার্সিটি অফ গ্রাজের চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণায় দেখা গিয়েছে, পুরুষের প্রতি মিলিলিটার রক্তে ভিটামিন-ডি’র উপস্থিতি যত বাড়ে ততই বেশি পরিমাণ ক্ষরণ হতে থাকে যৌন হরমোন টেস্টোস্টেরন(Testosterone)। যা পুরুষের যৌন ক্ষুধা বাড়িয়ে দেয়। শুধু পুরুষ নয়। ভিটামিন-ডি’র প্রভাবে মহিলাদের শরীরেও ইস্ট্রোজেনের ক্ষরণ বেশি হয়। যা কামোন্মাদনা বাড়ায়। তাই চরম গরমে সেক্স থেকে দূরে থাকবেন না, বরং ঘাম শরীরে আরও কাছে ডাকুন সঙ্গীকে। দেখবেন বিছানায় উঠবে তুফান।

[আরও পড়ুন: স্বপ্নে প্রাক্তনের সঙ্গে সঙ্গমে মত্ত! এর অর্থ জানেন?]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.