সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেজলিন, বোরোলিন কিংবা লিপ বাম। শীত পরলেই পকেটে, ব্যাগে এদের উপস্থিতি। ঠোঁট ফাটা থেকে বাঁচতে এগুলো একেবারেই মাস্ট। কিন্তু জানেন, আপনি যদি নিয়মিত গভীর চুম্বনে মিশে থাকেন, তাহলে শীত থাকবে, তবুও ঠোঁট ফাটবে না!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। উত্তুরে হাওয়া এখনও শহরের আনাচ-কানাচে ছড়িয়ে পড়েনি। কিন্তু অনেকেই ইতিমধ্যেই ত্বকে শীতের টান ভাব অনুভব করছেন। অনেকেরই ঠোঁট ফাটছে। বিশেষজ্ঞরা বলছেন, শুরু থেকেই সর্তক থাকুন। ঠোঁট বেশিমাত্রায় ফাটার আগেই শুরু করে দিন ঠোঁটের চর্চা।

বিশেষজ্ঞরা বলছেন, চুম্বন ঠোঁটের সবচেয়ে ভালো ব্যায়াম। গভীর ঠোঁটঠাসা চুম্বনে রক্তসঞ্চালন বাড়ে। আর এতে ঠোঁটের স্বাস্থ্যও ভালো থাকে। শুধু এখানেই শেষ নয়, চুমুর সময় সঙ্গীর স্যালাইভা ঠোঁটে লাগলে, তা ঠোঁটের চামড়ার শুষ্কতা দূর করে। আর শুষ্কতা দূর হলেই, ঠোঁট ফাটবে কম।

বিশেষজ্ঞরা বলছেন, চুমু খাওয়ার সময় কিছুক্ষণ উপরের ঠোঁটে ঠোঁট রাখুন। তার পর কিছুক্ষণ পর ঠোঁট রাখুন নিচের ঠোঁটে। এরকম লিপ এক্সারসাইজেই ঠোঁটের চামড়া নরম হবে। তবে হ্য়াঁ, রাতে শোয়ার আগে একটু ভেজলিন বা বোরোলিন মেখে নিলে, ঠোঁট আরও সুন্দর হয়ে উঠবে।
সর্বশেষ খবর
-
নিজের ছবি দেওয়া পাসপোর্ট প্রকাশ ট্রাম্পের, বেঁধে দিলেন মার্কিন মুলুকে প্রবেশের বিশেষ শর্ত!
-
‘২০ কোটি না দিলে…’, বাড়িতে গুলি চালানোর পর এবার রোহিতকে প্রাণনাশের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
-
হরমুজ সংকট সামলে কন্টেনারে ডিজেল কেনায় উঠল নিষেধাজ্ঞা, বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
-
বর্ষায় ছাদ যেন আস্ত পুকুর, ড্রেনেজ পাইপ সাফ করার অব্যর্থ কৌশল জানেন কি?
-
‘অনেক মাল কামিয়েছে’, স্নেহাশিস-সহ ‘ঋতপন্থী’দের বিঁধে মুখ্যমন্ত্রীকে ‘চোর’ ধরার আবেদন কল্যাণের