জীবন-মৃত্যুর মতোই সত্য প্রেম। কখন যে মন কার জন্য উতলা হয়ে হয়ে উঠবে, সে কথা বোঝা কার্যত অসম্ভব। অনেকক্ষেত্রেই দেখা যায়, মাথা না বললেও মনের টান উপেক্ষা করার ক্ষমতা থাকে না। ফলত, বিপদ অনির্বায জেনেও আগুনের দিকে এগিয়ে যান অনেকেই। এরকমই একটা বিষয় হল বন্ধুর প্রাক্তনের প্রতি দূর্বলতা। আপনি বন্ধুর সঙ্গে তাঁর প্রেম দেখেছেন, বিচ্ছেদও দেখেছেন। ব্রেকআপের পর আপনিই সামলেছেন বন্ধুকে। হঠাৎ দেখলেন সেই বন্ধুর প্রাক্তনের জন্য উথালপাথাল করছে মন। এক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন, কী করবেন? মনকে গুরুত্ব দেবেন? নাকি মনের কথা রেখে দেবেন গোপনেই? এক্ষেত্রে কয়েকটা বিষয় খতিয়ে দেখা উচিত প্রথমেই। চলুন জেনে নেওয়া যাক সেগুলো।
১. যদি দেখেন বন্ধুর প্রাক্তনের প্রতি কোনওরকম টান অনুভব করছেন, তাহলে প্রথমে তা বন্ধুকে জানান। তবে হ্যাঁ, ফোনে বা মেসেজে জানাবেন না। মুখোমুখি কথা বলুন। তাহলে আপনি বন্ধুর প্রতিক্রিয়া খুব ভালো করে বুঝতে পারবেন। মনে রাখবেন, বন্ধুর প্রাক্তনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালে কিন্তু সারাজীবনের মতো হারাতে পারেন বন্ধুকে।
আরও পড়ুন:

২. বন্ধুর সঙ্গে তাঁর কেন বিচ্ছেদ হয়েছিল, কতদিন আগে হয়েছিল, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভালোবাসা কিন্তু বন্ধুর জন্য বেদনার কারণ হতে পারে।
৩. বন্ধু আগে নাকি প্রেম? এই সম্পর্ক কিন্তু সারাজীবনের মতো বন্ধুবিয়োগের কারণ হতে পারে। তাই এই সম্পর্কে জড়ানোর আগে মনকে জিজ্ঞেস করুন, কে আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
৪. ভুলেও বন্ধুর চোখে ধুলো দেওয়ার চেষ্টা করবেন না। মনে রাখবেন, সত্য কখনই গোপন থাকে না। কখনও না কখনও তা জানাজানি হবেই। এই সম্পর্কের কথা বন্ধু পরে জানতে পারলে তা অনেক বড় ক্ষত তৈরি করবে। তাই স্বচ্ছ থাকুন।

সবটা বোঝার পরও যদি প্রেম চায় মন, কী করবেন? নিজেকে প্রশ্ন করুন, সত্যিই ভালোবাসেন তো বন্ধুর প্রাক্তনকে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এগিয়ে যান। তারপর যা হবে দেখা যাবে!
সর্বশেষ খবর
-
ফের বেপরোয়া গতির বলি! কামালগাছি বাইপাসে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২, আশঙ্কাজনক আরও ২
-
ফের আকাশে বিপর্যয়, কানপুরে হুড়মুড়িয়ে ভাঙল বিমান, চলছে উদ্ধারকাজ
-
‘বৃষ্টির মধ্যে ৫ ঘণ্টা জঙ্গলে বসে…’, জলরোষে বিধ্বস্ত নেপাল থেকে কী জানালেন উদ্বিগ্ন খরাজ?
-
ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে টেস্ট! সারাংশের ‘নিষ্প্রাণ’ বোলিং নিয়ে চিন্তায় শুভমানরা
-
বাংলায় শিল্পের ‘অমৃতকাল’, নিউটাউনে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের অফিস উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বিপুল কর্মসংস্থান