প্রথম প্রেম, প্রথম ডেটিং। প্রত্যেকের জীবনে তার আলাদা গুরুত্ব রয়েছে। প্রথম ডেটিংয়ের জায়গা বাছাইয়েও তাই তেমনই গুরুত্ব দেয় তরুণ প্রজন্ম। হাজার ভাবনাচিন্তা করে খুঁজে বের করা জায়গার জন্য প্রেম ভেঙে তছনছ হয়ে যেতে পারে। শুরুর আগেই যাতে দু’টি মানুষের সম্পর্ক চুরমার না হয়ে যায়, তাই প্রথম ডেটিংয়ের জায়গা নির্বাচনের আগে সাবধান হোন। জেনে নিন কোন কোন জায়গায় দেখা না হওয়াই ভালো।

আরও পড়ুন:
প্রথম ডেটিংয়ের থেকে সবার প্রথম মাথায় আসে কোনও কফিশপের কথা। ভুলেও ভিড়ে ঠাসা কোনও কফিশপে যাবেন না। পরিবর্তে তুলনামূলক কম নামজাদা কফিশপে যান। তাতে দু’জনে কথা বলার সুযোগ পাবেন। আরও আঁটসাঁট হবে সম্পর্ক।

প্রথম ডেটিংয়ে ভুলেও সিনেমাহলে যাবেন না। তাতে দু’জনের আর কথা বলা হবে না। পরিবর্তে সিনেমা দেখেই কেটে যাবে দু-আড়াই ঘণ্টা।

নাইটক্লাবেও কেউ কেউ প্রথম ডেটিংয়ের কথা ভাবেন। জোরাল আওয়াজ, পানীয়ের মাঝে প্রেম উবে যেতে বিশেষ সময় লাগবে না। তাই ভুলেও নাইটক্লাবে প্রথম ডেটিংয়ের ব্যবস্থা করবেন না।

ফাস্ট ফুড খেতে খেতে প্রথম ডেটিংয়ে না যাওয়াই ভালো। সুস্বাদু ওই খাবারের মাঝে সঠিকভাবে দু’জনের আলাপ না হতেও পারে। তার চেয়ে বরং অন্য কোথাও একটু দেখা করে তারপর খাওয়াদাওয়া সারুন। তাতে সম্পর্ক জমে ক্ষীর হতে বাধ্য।

অনেকেই পারিবারিক কোনও অনুষ্ঠানের মাঝে মনের মানুষের সঙ্গে প্রথম ডেটিংয়ের কথা ভাবেন? আপনিও কি তেমন পরিকল্পনা করছেন? ভুল করেও এমন সিদ্ধান্ত নেবেন না। তাতে সম্পর্কের বারোটা বাজল বলে। কারণ, পরিবারের মানুষদের সঙ্গে পরিচয় করানোর আগে একে অপরকে চেনা প্রয়োজন। তবেই না সম্পর্কের ভিত মজবুত হবে।

বন্ধুর বাড়িতে পার্টির আয়োজন করেছে। আপনি কি ভাবছেন সেই পার্টিতেই প্রথম ডেটিং সেরে ফেলবেন? এই কাজ না করাই ভালো। তাতে সম্পর্ক শুরুর আগে তছনছ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

দামি রেস্তরাঁয় খেতে গেলে খরচ পড়ে অনেক বেশি। তাই সেখানে প্রথম ডেটিংয়ের পরিকল্পনা করবেন না। কারণ, সম্পর্কে জড়ানোর পরিবর্তে টাকার চিন্তায় সময় কেটে গেলে ভালো লাগবে না দু’জনের কারও।

পরিবর্তে এমন কোথাও ডেটিংয়ের পরিকল্পনা করুন যেখানে গেলে দু’জন দু’জনকে বিনা বাধায় কিছুটা সময় দিতে পারেন। নিজেকে মনের মানুষের কাছে মেলে ধরতে পারেন। তবে-ই না স্মরণীয় হয়ে থাকব প্রথম ডেটিং। পরে বৃদ্ধ বয়সেও হাতে হাত রেখে প্রথম ডেটিংয়ের স্মৃতিই হবে আপনাদের ভালোবাসাকে অক্সিজেন জোগানোর জাদু মন্ত্র।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!