প্রেমের সম্পর্ক থেকে ঠিক কী চায় মানুষ? সম্পর্কের একটা নির্দিষ্ট নাম, যা সে আর দশজনকে বলতে পারবে। সমাজের চিরাচরিত রীতি নেমে একে একে বাগদান, বিবাহ, সংসার, সন্তান। তাই তো প্রায়শই সম্পর্কে থাকা দুটি মানুষ একে অন্যকে জিগ্যেস করে, ‘আমি তোমার কাছে ঠিক কী?’ এ নিয়েই যত মতপার্থক্য, বচসা-বিবাদ।
কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে বদলাচ্ছে সম্পর্কের ধরন। কোনও একটি সম্পর্ক থেকে মানুষ ঠিক কেমন প্রত্যাশা রাখে, তাও বদলাচ্ছে দ্রুত। দেখা গিয়েছে, সম্পর্কের নাম নিয়ে আধুনিক প্রজন্ম একেবারেই চিন্তিত নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে বিয়ে করতেই হবে, সন্তানের জন্ম দিতেই হবে বয়স থাকতে— নিজের সামনে এত রকমের লক্ষ্য নির্ধারণ করে দিতে সে নারাজ।
আরও পড়ুন:

বরং ডেটিংকে সে দেখছে বহমান নদীর মতো। গতি যেদিকে যায়, সেদিকে গেলেই হল। অথবা, এমন সম্পর্কের তুলনা করা যায় বুনোফুলের সঙ্গে। যার বেড়ে ওঠা কোনও নির্দিষ্ট পরিচর্যা ছাড়াই। সুযোগ পেলে মাথা চারা দেয় যে কোনও জায়গাতেই। ভবিষ্যৎ কী হবে, তা কেউ জানে না।
আর সে জন্যই এমন নামহীন সম্পর্কের নাম দেওয়া হয়েছে ‘ওয়াইল্ডফ্লাওয়ারিং’ (Wildflowering)। এই নামের প্রচলন করেছে জনপ্রিয় ডেটিং অ্যাপ বাম্বেল। অ্যাপটির ব্যবহারকারীদের সাম্প্রতিক আচরণ বিশ্লেষণ করেই নাকি এমন নামের অবতারণা। তাঁরা লক্ষ্য করেছেন, অনেকেই সম্পর্কের ক্ষেত্রে ভবিষ্যতের চাপ না নিয়ে, স্বতঃস্ফূর্তভাবে নির্দিষ্ট সময়সীমা বা সামাজিক প্রত্যাশার বোঝা ছাড়াই নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে চাইছেন।
এ ধরনের সম্পর্কে থাকছে ইচ্ছেমতো যৌনতা। তবে যৌনতা নিয়ে কোনও ট্যাবু নেই, অর্থাৎ যৌনতা মানেই যে তার পরবর্তী পর্যায় বিয়ে, তেমন বাধ্যবাধকতা নেই। ‘ওয়াইল্ডফ্লাওয়ারিং’-এর মূল ভাবনা হল— একটি সম্পর্ককে নিজের মতো করে বিকশিত হতে দেওয়া।
তবে রয়েছে ক্ষতিকর দিকও!
এই ধরনের ডেটিংয়ে সবথেকে বড় সমস্যা হয় তখন, যখন সম্পর্কটার রকম সম্পর্কে দুজন মানুষ ভিন্ন ভাবনা পোষণ করেন। একজন হয়তো সত্যিই বাড়তি প্রত্যাশা রাখেন না। যে কোনও সময়েই সম্পর্ক ভেঙে এগিয়ে যেতে পারেন। কিন্তু অন্যজন মনে মনে ভবিষ্যৎ কল্পনা করে ফেলেন। এমন অবস্থা দু’জনের কারও মানসিক স্বাস্থ্যের পক্ষেই ভালো নয়।

তাই শুরুতেই পরিষ্কার করে দিতে হবে সাধারণ কিছু নিয়ম।
- দুজনেই কি একমত ‘ওয়াইল্ডফ্লাওয়ারিং’-এ? জেনে নিন কথা বলে।
- যদি মনে করেন বাড়তি প্রত্যাশা জন্মে যাচ্ছে, তখনই জানিয়ে দিন অপরদিকের মানুষটিকে। প্রয়োজনে সরে আসুন।
- যদি ওপেন রিলেশনে বিশ্বাসী হন, অর্থাৎ একই সময়ে একাধিক মানুষের সঙ্গে ক্যাজুয়াল সম্পর্ক চেয়ে থাকেন, অবশ্যই জানিয়ে রাখুন শুরুতে।
বিশেষজ্ঞদের মতে, বিয়ের তাড়া না থাকলে মানুষ অনেক নিশ্চিন্ত মনে মিশতে পারে উলটোদিকের মানুষটির সঙ্গে। বর্তমানে বেড়ে চলা ডিভোর্সের হারকে হয়তো কিছুটা হলেও কমাতে পারবে ওয়াইল্ডফ্লাওয়ারিং।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দাঙ্গায় মদত, অপপ্রচার! বারুইপুর কাণ্ডে সুজন-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
-
ফের জ্বলছে হরমুজ! ২৪ ঘণ্টায় তৃতীয় জাহাজে হামলা, বিশ বাঁও জলে শান্তিচুক্তি
-
গুরুতর অসুস্থ রাজেশ শর্মা! ভর্তি হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?
-
রাজ্যে ফের শিক্ষক নিয়োগ, কাউন্সিলিংয়ের দিন ঘোষণা, কী জানাল কমিশন?
-
রণবীরের ‘রামায়ণ’ ব্লকবাস্টার করাতে ‘ব্রহ্মাস্ত্র’ করণ জোহরের! করলেন ২৫৯ কোটির চুক্তি