সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট ছোট ফ্ল্যাট। তাতে এক একটি ছোট ছোট পরিবারের বাস। সেসব পরিবারের খুদেদের এতে তো পড়ার চাপ আবার তার উপর খেলার সঙ্গীর অভাব। তার ফলে যত দিন যাচ্ছে হু হু করে বাড়ছে মোবাইল ব্যবহারের ঝোঁক। তা একসময় নেশায় পরিণত হয়। চিকিৎসকদের মতে, টানা মোবাইল ব্যবহারে হতে পারে হাজারও ক্ষতি। চোখের পাশাপাশি মানসিক স্বাস্থ্যহানির আশঙ্কাও থাকছে। শুধু তাই নয়, স্মৃতিশক্তিও কমছে। কীভাবে মোবাইল ব্যবহারের ফলে স্মৃতিশক্তিতে কোপ পড়ছে, চলুন তা জেনে নেওয়া যাক।
* বিশেষজ্ঞদের মতে, মোবাইলের নীল আলোর বিচ্যুরণ শরীরের পক্ষে ক্ষতিকারক। তার ফলে শরীরে মেলাটোনিন উৎপাদন বেড়ে যায়। অনিদ্রা বাড়ে। মানসিক অবসাদের জন্ম হয়। দীর্ঘদিন এই পরিস্থিতি চললে খুদের স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে।
* অতিরিক্ত টেকস্যাভি হওয়ার ফলে স্মৃতিশক্তির ধার কমতেও বাধ্য। কারণ, সবসময় হাতের কাছে সার্চ ইঞ্জিন গুগল থাকার ফলে আমরা কোনও তথ্য মনে রাখতে ভুলে যাই। দীর্ঘদিনের এই অভ্যাসের ফলে একসময় স্মৃতিশক্তি তলানিতে ঠেকতে বাধ্য।
* তাই যত তাড়াতাড়ি সম্ভব খুদের মোবাইলের প্রতি আসক্তি দূর করা প্রয়োজন। নইলে বিপদে পড়তে পারে সে। আর নিজের সন্তানের ক্ষতি কে-ই বা চান!
অভিভাবকদের করণীয়:
* সারাক্ষণ খুদে মোবাইল হাতে নিয়ে বসে থাকতে দেবেন না। নিজেও সারাক্ষণ মোবাইল হাতে নিয়ে বাড়িতে থাকবেন না।
* মাঝেমধ্যে মোবাইল দিতে পারেন। তার একটা নির্দিষ্ট রুটিন তৈরি করুন।
* শোওয়ার ঘরে ভুলেও মোবাইল নিয়ে ঢুকতে দেবেন না।
* শিশু মোবাইলে কী দেখছে, সেদিকে সবসময় খেয়াল রাখুন। এমন কিছু দেখতে দেবেন না যাতে তার শিশুমন প্রভাবিত হয়।
* মোবাইল না দেখে, গান শোনার অভ্যাস তৈরি করাতে পারেন। তাতে তার মন ভালো হবে।
* মোবাইল গেমসের প্রতি আসক্তি তৈরি হতে দেবেন না। প্রয়োজনে অন্য খেলনা কিনে দিন। বই পড়ার অভ্যাস তৈরির চেষ্টা করুন। খুদের সঙ্গে গল্পগুজব করুন।
* প্রয়োজনে খুদেকে নিজের সঙ্গে বাড়ির কাজে ব্যস্ত রাখতে পারেন। তাতে তার মোবাইল আসক্তি হবে না। একঘেয়েমি কাটবে। আবার ধীরে ধীরে স্বনির্ভর হয়ে উঠবে।
সর্বশেষ খবর
-
‘একা হয়ে পড়েছিলাম’, ইডি তলব প্রসঙ্গে বলতে গিয়ে কেঁদে ভাসালেন নোরা
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর