Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Parenting Tips

কাছের মানুষকে হারিয়েছে সন্তান? জেনে নিন খুদের মনের জোর বাড়ানোর টিপস

শিশু কিংবা কিশোর বয়সে কাছের মানুষকে হারানোর যন্ত্রণা সহ্য করা আরও কঠিন। এই পরিস্থিতি বহু খুদেকে মানসিক অবসাদের পথে ঠেলে দেয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৬:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৬:৪৩

options
link
কাছের মানুষকে হারিয়েছে সন্তান? জেনে নিন খুদের মনের জোর বাড়ানোর টিপস zoom
প্রিয়জন হারালে সন্তানকে বোঝাবেন কীভাবে? ছবি: সংগৃহীত
Advertisement

জন্ম-মৃত্যু ধ্রুবসত্য। কপালে কার যে কী আছে, তা অজানা সকলের। তবে মৃত্যুর মতো কঠিন বাস্তব মেনে নেওয়া মোটেও সহজ নয়। শিশু কিংবা কিশোর বয়সে কাছের মানুষকে হারানোর যন্ত্রণা সহ্য করা আরও কঠিন। এই পরিস্থিতি বহু খুদেকে মানসিক অবসাদের পথে ঠেলে দেয়। তাই তাকে এই সময় বিশেষ নজর না দিলে হতে পারে সর্বনাশ। চলুন জেনে নেওয়া যাক এই সময়ে কীভাবে তাকে সামলাবেন।

  • খুদে সন্তান প্রিয়জনের মৃত্যুর কথা বলুন ভেবেচিন্তে। বেশি সময় নষ্ট করবেন না। সরাসরি বলুন কী ঘটেছে।
  • তার পরবর্তী প্রতিক্রিয়ার দিকে নজর দিন। খুদে কান্নাকাটি করতে পারে। তাকে বাধা দেবেন না। মন হালকা হলে সে কান্নাকাটি করুক। তারপর তাকে বুকে জড়িয়ে ধরুন। তাতে হয়তো শান্ত হবে সে।
  • আবার কোনও খুদে দুঃখে পাথর হয়ে যায়। কান্নাকাটি তো দূর, কোনওরকম প্রতিক্রিয়াই দেয়। তাকে বলুন কথা বলতে। একা খুদেকে গুমরে থাকতে দেবেন না।

Cry

Advertisement
  • খুদেরা সময়মতো আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। তাই কোনও ভাবনাচিন্তা না করেই আবেগের বহিঃপ্রকাশ ঘটে। এই সময় তাই খুদে নানা অদ্ভুত আচরণ করতে পারে। ভুলেও তাতে অধৈর্য্য হয়ে যাবেন না। তাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে শুনিয়ে শান্ত করুন।
  • প্রিয়জনের মৃত্যুর পর জীবনে নানা বদল আসার কথা ভেবে অনেক সময় খুদেরা উদ্বিগ্ন হয়ে পড়ে। তাই সে অস্থির হয়ে যায়। তাকে শান্ত করুন। বুঝিয়ে বলুন পরিবর্তন জীবনে আসবেই। সেই বদলগুলোর সঙ্গে কীভাবে খাপ খাওয়ানো সম্ভব, তা বোঝান।
  • পরিবারের সদস্যের মৃত্যু মানে বাড়ির পরিবেশে কিছুটা পরিবর্তন হবে। বাড়িতে লোকজনের আনাগোনা বাড়বে। শেষকৃত্য হবে। হয়তো প্রথমবার কাছ থেকে কোনও দেহ দেখবে সে। তাই তাকে বুঝিয়ে বলুন, একটি মৃত্যু ঘিরে ঠিক কী কী পারিপার্শ্বিক ঘটনা ঘটতে পারে।

Sad

  • যত যাই হোক, আপনি যে সবসময় তার পাশে আছেন, তা বুঝিয়ে বলুন। তাতে খুদে মনের জোর পাবে। নিরাপত্তাহীনতায় ভুগবে না।

প্রিয়জন হারানোর যন্ত্রণা হয়তো কুড়ে কুড়ে খাচ্ছে আপনাকেও। তবু তার সামনে যতটা সম্ভব শান্ত থাকুন। নিজেকে শক্ত রাখুন। খুদের মুখ চেয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করুন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.