বেশ হাঁকিয়ে ব্যাটিং করছে বর্ষা। এই ঝিরঝিরি, তো এই ভারী বৃষ্টি লেগেই রয়েছে। কচিকাঁচাদের আবার বৃষ্টি অত্যন্ত পছন্দের। তাই রাস্তায় জমে থাকা জল, কাদা ঘাঁটতে বেশ ভালোই লাগে। আর যা ডেকে আনে বিপদ। তাই বর্ষায় সন্তানের উপর দিন বাড়তি নজর। নইলে হতে পারে চরম সর্বনাশ। তাই স্কুল থেকে বাড়ি ফেরার পর এগুলিতে নজর রাখতে ভুলবেন না।
- খুদেরা সাধারণত বৃষ্টিতে ভিজতে খুবই ভালোবাসে। তার ফলে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। খুদের মাথা ভিজে রয়েছে কিনা, সেদিকে নজর রাখুন। শুধু চুলই নয়, ঘাড়, কানের পিছনদিকে জল লেগে রয়েছে কিনা, তা ভালো করে দেখে নিন। মাথা ভিজে থাকলে ভালো করে ধুইয়ে মুছে দিন। নইলে সর্দি, কাশি হতে পারে।
- স্কুলের পোশাক ছাড়িয়ে ভালো করে গা, হাত, পা-ও মুছিয়ে দিন। খুদের গায়ে ময়েশ্চারাইজার লাগিয়ে দিন। গরম কোনও খাবার খেতে দিন। তা হতে পারে কোনও স্যুপ কিংবা দুধ।
- এই সময়ে পায়ের আঙুলের ফাঁকে সংক্রমণের সমস্যা দেখা যায়। তাই স্কুল থেকে ফেরার পর খুদের মোজা, জুতো পরীক্ষা করে নিন। দেখুন তা ভিজে কিনা। ভিজে থাকলে ভালো করে শুকিয়ে নিন। খুদের পায়ে ময়েশ্চারাইজার লাগিয়ে দিন।
- ভিজে ফেরার পর খুদের পা কিংবা শরীরের কোনও অংশ ফুসকুরি বা চুলকানি দেখা দিলে সতর্ক হোন। কোনও অ্যান্টিসেপটিক ক্রিম লাগাতে পারেন। তাতে কাজ না হলে তড়িঘড়ি চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন:
খুদের স্কুলের ব্যাগে একটি আপদকালীন বন্দোবস্ত রাখতে ভুলবেন না। একনজরে দেখে নিন কী কী রাখা উচিত তাতে।
Advertisement
- অন্তর্বাস
- মোজা
- তোয়ালে
- জলনিরোধক ব্যাগ
- জুতো
এই জিনিসগুলি থাকলে সন্তান স্কুলে যাওয়ার পথে ভিজে গেলেও সমস্যায় পড়বে না। পোশাক পরিবর্তন করে নিতে পারবে।
আরও পড়ুন:
Advertisement
সর্বশেষ খবর
-
সড়কপথে মাত্র ৬ ঘণ্টায় কলকাতা থেকে বারাণসী, তৈরি হচ্ছে ৬ লেনের এক্সপ্রেসওয়ে
-
৬০ পেরলেই সাবধান! ফ্লুয়ের মরশুমে এই ৪ টিকা না নিলে বাড়তে পারে বিপদ
-
রাতের হাসপাতালে ৪ লক্ষের গয়না ভর্তি ব্যাগ লুট! তদন্তে নেমে চারপেয়ে ‘চোর’ ধরল পুলিশ, ভাইরাল ভিডিও
-
অধীরকে এড়িয়ে কংগ্রেসের পথে প্রাক্তন বিধায়ক! ‘রাজনীতি তো এখানেই করবেন’, হুঙ্কার মুর্শিদাবাদের ‘রবিনহুডে’র
-
যুগলবন্দিতে লঙ্কান ব্যাটারকে বোকা বানালেন পন্থ-সুথার, বাহবা দিচ্ছে নেটদুনিয়া