যুগলের অশান্তির ফলে সবসময় বিচ্ছেদই যে ভবিতব্য তা বোধহয় বলা যায় না। কিছু কিছু সময় একছাদের তলায় দু’জনে থাকলেও বিচ্ছেদ হয় শুধুমাত্র খাবারের টেবিলে। সম্পর্কের নতুন এই পর্যায়ই হল ‘ফুড ডিভোর্স’ (Food Divorce)। নাটকীয় নাম হলেও সম্পর্কের এই পর্যায়ে কারও আদতে বিচ্ছেদ হয় না। বরং যখন খাবারদাবারের পছন্দ একে অপরের মধ্যে অশান্তির কারণ হয়ে দাঁড়ায় তখনই ‘ফুড ডিভোর্সে’র মুখোমুখি হন কোনও দম্পতি।

আরও পড়ুন:
ধরুন আপনি বাড়ির খাবার পছন্দ করেন। আবার আপনার সঙ্গীর রেস্তরাঁর খাবার ছাড়া যেন চলেই না। কিংবা আপনি পছন্দ করেন ঘড়ির কাঁটা ধরে রাত ৮টার মধ্যে নৈশভোজ সেরে ফেলতে। আবার আপনার সঙ্গীর পছন্দ একটু রাতে খাওয়া। দু’জনের দু’রকম অভ্যাস নিয়ে খাবার টেবিলে নিত্য অশান্তি কারই বা ভালো লাগে। তাই অশান্তির হাত থেকে বাঁচতে ‘ফুড ডিভোর্সে’র পথে হাঁটছেন অনেকেই। ‘ফুড ডিভোর্স’ হল খাবার টেবিলে একে অপরকে সচেতনভাবে এড়িয়ে চলা। তাতে আপনি এবং আপনার সঙ্গী আলাদা খাবেন। তাই কী খেলেন, কী না খেলেন তাতে কিছু যায় আসে না। বরং নিজের নিজের পছন্দমতো খাবার খেলেন। খাবার টেবিলে বসে নিত্য অশান্তি থেকে মুক্তি।

এখানেই প্রশ্ন উঠছে ‘ফুড ডিভোর্সে’র সিদ্ধান্ত একবার নিলে কী সবসময় আলাদাই খেতে হবে? সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, তা মোটেও নয়। ধরুন কোনও খাবার নিয়ে যদি দু’জনের মতবিরোধ না থাকে তাহলে একসঙ্গে খেতে পারেন। কিংবা একসঙ্গে ডিনার ডেটে যেতে পারেন। আবার কখনও কোনও সামাজিক অনুষ্ঠানে গেলেও একসঙ্গে বসে খাওয়াদাওয়া সারতেই পারেন।

যতদিন যাচ্ছে সম্পর্কের আয়ু নাকি কমছে। দু’টি মানুষের এখন মনের মিল না হলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। কে কী বলবে, কী ভাববে – এসব ভাবনাচিন্তা নিয়ে গুমরে জীবন কাটাতে চান না বহু যুগল। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ‘ফুড ডিভোর্সে’র ফলেও কি সম্পর্ক তলানিতে ঠেকছে। যদিও সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, তা মোটেও নয়। কারণ, ‘ফুড ডিভোর্স’ শুধু খাবার নিয়ে মতানৈক্য। তাতে মনের টান কমে না মোটেও। তাই এক টেবিলে খাবার না খেলেও, এক ছাদের তলায় সুখে দিন কাটাতে পারেন ‘ফুড ডিভোর্সে’ অভ্যস্ত প্রায় সকলেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ধনঞ্জয় ফাঁসির ২২ বছর! ‘বিচার মেলেনি’, মামলার পুনঃতদন্তের দাবিতে ফের মিছিল বাঁকুড়ার গ্রামে
-
খোলা হল শ্যামাপ্রসাদের নামের বোর্ড, রামপুরহাটে ফের নেতাজির নামে ফিরল রাস্তা!
-
পাঁচ টাকার কয়েনে নেতাজি, নোটে ভারতমাতার প্রতিকৃতি! অসামান্য সৃষ্টি নবম শ্রেণির পডুয়ার
-
দেবের ‘দাদাগিরি’তে ধুন্ধুমার, একমঞ্চে সজল-কুণাল-মদন!
-
প্রথম থেকে দ্বাদশ শ্রেণির নতুন সিলেবাস, পাঠ্যক্রমে বদল আনতে তৎপর সিলেবাস কমিটি