Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Lifestyle News

যত কাছের বন্ধুই হোক, ভুলেও এই ৭ গোপন কথা শেয়ার করবেন না! তাহলেই কেলেঙ্কারি

সকলের জীবনেই এমন দু-একজন মানুষ থাকে, যাদের কাছে নিজেকে উজার করে দেওয়া যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ২০:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ২০:৩৪

options
link
যত কাছের বন্ধুই হোক, ভুলেও এই ৭ গোপন কথা শেয়ার করবেন না! তাহলেই কেলেঙ্কারি zoom
যত কাছের বন্ধুই হোক, ভুলেও এই ৭ গোপন কথা শেয়ার করবেন না

বন্ধুবান্ধব হোক বা কলিগ, সকলের জীবনেই এমন দু-একজন মানুষ থাকে, যাদের কাছে নিজেকে উজার করে দেওয়া যায়। ব্যক্তিগত জীবন হোক বা আর্থিক বিষয়, কোনও কিছুই তাঁদের কাছে গোপন থাকে না। জীবনের প্রতিমুহূর্তের খুঁটিনাটি তাঁকে জানিয়ে মানসিক শান্তি মেলে। মনে হয়, যাক কেউ তো আছে! কিন্তু জানেন কি খুব কাছের বন্ধুর কাছেও কিছু জিনিস গোপন রাখা উচিত। কারণ, সম্পর্কের সমীকরণ কবে বদলে যাবে তা কেউ জানে না। তাই নিজেকে কারও কাছে উজার করে দেওয়ার আগে অবশ্যই মাথায় রাখুন কয়েকটা বিষয়, যা ভুলেও কাউকেই বলবেন না।

১. উলটো দিকের মানুষটা যতই কাছের হোন না কেন, মাথায় রাখবেন যে টাকা সব সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আপনার উপার্জন, খরচ ও বিনিয়োগ সম্পর্কে যদি কেউ একশো শতাংশ জেনে যান, সেখান থেকে তৈরি হয় নানারকম সমস্যা।

Advertisement

২. খোলামেলা হওয়া ভালো, কিন্তু কিছু কথা যত্নে লালন করতে হয় নিজের ভিতরে। প্রত্যেকের ভিতরেই এমন কোনও না কোনও কথা থাকে যা কাউকে বলতে পারলে নিজেকে হালকা মনে হয়। কিন্তু কেউ আপনার কথা শোনে বোঝার জন্য, কেউ আবার শোনে মনে রাখার জন্য। তেমন পরিস্থিতি তৈরি হলে আপনার নিরাপত্তাহীনতাকেই কিন্তু অস্ত্র করতে পারে আস্থাভাজনরা।

৩. সকলেই মনে মনে ভবিষ্যৎ নিয়ে নানারকম পরিকল্পনা করেন। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। অনেকেই আছেন যারা পরিকল্পনাকে বাস্তবায়ন করার আগেই তা কাছের মানুষদের কাছে প্রকাশ করে ফেলেন। এই কাজ করবেন না। কারণ, আপনার পরিকল্পনা নিয়ে অন্যদের মতামত আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিতে পারে। যা আপনাকে বিচলিত করবে।

৪. সকলের পরিবারেই কিছু না কিছু সমস্যা থাকে। কিন্তু তা একেবারেই ব্যক্তিগত। তা বাড়ির চার দেওয়ালের ভিতরে থাকাই ভালো। গোপন কথা বাইরের লোক জানলে, তারা তা নিয়ে নিজেদের মতামত প্রকাশ করবে, যা কারও জন্যই কাম্য নয়।

৫. কর্মক্ষেত্রে সকলেরই কিছু না কিছু সমস্যা থাকে। এসব নিয়ে সকলের সঙ্গে আলোচনা করলে বিশ্বাসভঙ্গের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এসব বিষয়ে আলোচনা না করাই শ্রেয়।

৬. অনেকক্ষেত্রেই দেখা যায় এমন কিছু শারীরিক সমস্যা থাকে, তা অত্যন্ত স্পর্শকাতর। এসব নিয়ে কারও সঙ্গে আলোচনা না করাই ভালো। বন্ধু যতই কাছের হোক না কেন, একটা সীমার মধ্যে থেকে সকলের সঙ্গে মেশা উচিত।

৭. এমন কিছু তথ্য যা জানাজানি হলে আদতে আপনারই সমস্যা হতে পারে, তা নিয়ে কারও সঙ্গেই কথা বলবেন না। মনে রাখবেন সময়ের নিয়মে কে কখন দূরে চলে যাবে, তা কেউ জানে না। ফলে গোপন কথা যে সারাজীবন গোপন থাকবেই, তা কিন্তু নাও হতে পারে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.