Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
Manipulator

সম্পর্ক ভাঙার ভয়ে ‘না’ বলতে পারছেন না বন্ধুকে, আপনার শুভাকাঙ্ক্ষী আদতে ‘ম্যানিপুলেটর’ নয় তো?

ম্যানিপুলেটর যে কেবল মিষ্টি কথাই বলবে, তা নয়। এমনও মানুষ থাকেন, যারা কথায় কথায় আপনাকে ছোট করবে। অনেক সময়েই এমন মানুষদের মনোগ্রাহী হওয়ার জন্যও ভুল সিদ্ধান্ত নিয়ে বসি আমরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৪:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৪:১০

options
link
সম্পর্ক ভাঙার ভয়ে ‘না’ বলতে পারছেন না বন্ধুকে, আপনার শুভাকাঙ্ক্ষী আদতে ‘ম্যানিপুলেটর’ নয় তো? zoom
এই ধরনের মানুষেরা মিষ্টি কথা বলে সহজেই বিশ্বাস জিতে নেয়।

দৈনন্দিন জীবনে আমরা যা যা করি, যেসব সিদ্ধান্ত নিই, সব কি নিজেরাই বুঝে করি? নাকি প্রভাবিত হই অন্যদের দ্বারা? মনোবিদরা বলছেন, আমাদের আশেপাশে সবসময়েই এমন কিছু মানুষ থাকে, যারা আমাদের ‘ম্যানিপুলেট’ করে, অর্থাৎ প্রভাবিত করে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে। অথচ সহজে এদের চিনতে পারা যায় না। ম্যানিপুলেট হচ্ছি না, তা চেনার ক্ষমতা থাকা তাই একান্ত জরুরি। এমনকী ছোট থেকেই শিশুদের চিনিয়ে দেওয়া উচিত এমন চতুর মানুষদের (manipulator), বলছেন মনোবিদরা।

is your friend a manipulator how to identify
আপনি তার সঙ্গে সহমত না হলেই সে আহত হবে, ফলে ‘না’ বলার জন্য ক্ষমাপ্রার্থী হবেন আপনিই।

কীভাবে চিনবেন এমন কৌশলিদের?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যে মানুষ সবসময় তাড়া দেয়
এমন কিছু মানুষ স্কুল-কলেজ, চাকরি কিংবা পাড়ার বৈঠকেও দেখতে পাবেন, যারা সব কাজেই অকারণ তাড়া দিয়ে চলে। যেন দেরী হয়ে গেলেই বিশাল বড় সমস্যায় পড়তে হবে। এমন মানুষদের সঙ্গে দীর্ঘ সময় থাকলে, আপনার মনের ভিতরেও জন্ম নেবে অহেতুক ভয়। কোনও কাজে সামান্য ভুলচুক হলেই পিছিয়ে পড়ার ভীতি তাড়া করে বেড়াবে। এমন মানুষদের সঙ্গ এড়িয়ে চলাই ভালো।

উলটোদিকের মানুষ কি অকারণ মিষ্টি কথা বলে?
এমন মানুষরা অযথাই প্রশংসায় ভরিয়ে দেবে আপনাকে। ফলে নিজের অজান্তেই তার সম্পর্কে উচ্চ ধারণা গড়ে উঠবে মনে। আর তারপরেই মানুষটি সেই সুযোগে আপনাকে দিয়ে নিজের স্বার্থসিদ্ধি করিয়ে নেবে। সেই অবস্থায় ইচ্ছে না থাকলেও তাকে মানা করতে পারবেন না আপনি! তাই যখনই কেউ অতিরিক্ত প্রশংসা করবে, সচেতন হয়ে যান।

‘না’ বলতে শিখুন
উলটোদিকের মানুষ আহত হবে, তাই কিছুতেই ‘না’ বলতে পারেন না। অথচ এর ফলে আপনি নিজেই কোণঠাসা হচ্ছেন। ‘না’ যদি বলেও ফেলেন ক্ষেত্রবিশেষে, তবে পরে তার জন্য ক্ষমা চাইতেই থাকেন বারবার। মনোবিদরা বলছেন, এতে আরও বেশি সুযোগ করে দেওয়া হয় ম্যানিপুলেটরকে। তাই এ কথা মাথায় রাখুন যে কোনও বিষয়ে আপনি উলটোদিকের মানুষের সঙ্গে একমত নাও হতে পারেন। সহমত না হওয়ার জন্য সে যদি আপনাকে হীনবোধ করায়, তবে নিঃসন্দেহে আপনি এক ম্যানিপুলেটরের সঙ্গে রয়েছেন।

is your friend a manipulator how to identify
প্রকৃত বন্ধু কারণে অকারণে সারাক্ষণ আপনার প্রশংসা করে যাবে না।

ম্যানিপুলেটর যে কেবল মিষ্টি কথাই বলবে, তা নয়। এমনও মানুষ থাকেন, যারা কথায় কথায় আপনাকে ছোট করবে। অনেক সময়েই এমন মানুষদের মনোগ্রাহী হওয়ার জন্যও ভুল সিদ্ধান্ত নিয়ে বসি আমরা। এক্ষেত্রে বুঝতে হবে, যে ব্যক্তি আপনাকে সহজে অপমান করতে পারে, সে কখনওই প্রকৃত কদর করে না। বন্ধু কিংবা শুভাকাঙ্ক্ষী হতে পারে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.