জন্ম-মৃত্যুর মতোই সত্য বিচ্ছেদ। সকলেই জীবনের কোনও না কোনও পর্যায়ে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হন। স্বাভাবিকভাবেই এই যন্ত্রণাকে উপেক্ষা করে স্বাভাবিক জীবনযাপন অধিকাংশের পক্ষেই সম্ভব হয় না। কেউ খাওয়াদাওয়া ছেড়ে দেন, রাতের পর রাত চোখের জলে বালিশ ভিজিয়ে ফেলেন, কেউ আবার সকলের থেকে অদ্ভুত এক দূরত্ব তৈরি করে ফেলেন। কিন্তু যারা কর্মরত? তাঁরা না চাইলেও এই সময়টাও ছুটতে হয় অফিসে। বিধ্বস্ত অবস্থায় অফিসের কাজ সামলানো এক অদ্ভুত মানসিক চাপ তৈরি করে। এই সমস্যা সমাধানে এবার ‘ব্রেকআপ লিভ’ (Breakup Leave) দেওয়ার সিদ্ধান্ত নিল এক সংস্থা! ব্যাপারটা ঠিক কী?
জানা গিয়েছে, ব্রেকআপ লিভ দিচ্ছে বেঙ্গালুরুর একটি সংস্থা। ২০২৪ সালে এই ছুটি দেওয়ার বিষয়টা প্রথম প্রকাশ্যে আসে। জানানো হয়, কোনও কর্মীর বিচ্ছেদ বা ডিভোর্স হলে ৭ দিন ছুটি দেওয়া হবে। তবে এর জন্য কোনও টাকা কাটা হবে না। নিশ্চয়ই ভাবছেন, অসুস্থতার কারণে ছুটি নিলে যেমন নথি জমা করতে হয়, এক্ষেত্রেও নিশ্চয়ই তা করতে হবে? নাহ, বিষয়টা তা নয়। এই ব্রেকআপ লিভের জন্য কোনও নথির প্রয়োজন নেই। স্রেফ ছুটি নেবেন বলে জানালেই হবে।
আরও পড়ুন:
বেঙ্গালুরুর সংস্থার এই ব্রেকআপ লিভের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই সবার নজর কেড়েছে। কারণ কর্মক্ষেত্রে সাধারণত অসুস্থতা, পারিবারিক দায়িত্ব, শোক বা অন্যান্য কারণেই ছুটি মেলে। তবে সেক্ষেত্রেও কোথাও কোথাও কাটা হয় বেতন। কিন্তু বিচ্ছেদের যন্ত্রণা সামাল দিতে ছুটি? তা মেলে না। আসলে আমাদের দেশে মনখারাপকে আজও সেভাবে গুরুত্বই দেওয়া হয় না। বিচ্ছেদে পাশে দাঁড়ানোর পরিবর্তে অধিকাংশই খোঁচা দেন। সেখানে এই সংস্থার সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছে সকলে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি