হাতে স্মার্টফোন। আর তাতে একাধিক ডেটিং অ্যাপ। তার ফলে একের পর এক সম্পর্কের হাতছানি। সম্পর্ক টিকিয়ে রাখার যেন কোনও তাগিদই নেই বহু জেন জি-র। মনের অমিল হল তো সঙ্গে সঙ্গে বাদ। আবার নতুন কারও সঙ্গে মনের সঙ্গে মন মেলানোর খেলা। আর তার ফলে অনেকেই মনে করেন, যতদিন যাচ্ছে সম্পর্কের গভীরতা যেন ততই কমছে। সম্পর্কের আয়ুও নাকি বেশ তলানিতে। আর তার ফলে বহু জেন জি-র কাছে ডেটিং যেন বোঝার মতে। ‘ডেটিং বার্নআউটে’ ভুগছেন অনেকেই।
মনের মানুষ খোঁজা মানে তাঁকে ঘণ্টার পর ঘণ্টা সময় দেওয়া। হয় অনলাইন চ্যাটিং। নয় ডেটিং। বহু সময় ওই অজানা মানুষকে দেওয়ার পরেও দেখা যাচ্ছে, সে পুরোপুরি মনমতো নয়। বারবার একইরকম অভিজ্ঞতার শিকার হতে হতে অনেকেই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন। এই মানসিক ক্লান্তিই হল ‘ডেটিং বার্নআউট’।
আরও পড়ুন:
এই ‘ডেটিং বার্নআউটে’র নেপথ্যে রয়েছে নানা কারণ:
- প্রথমত, অনেকেই দেখা যায় যাঁর সঙ্গে চ্যাটিং কিংবা ডেটিং করছেন, তাঁর সঙ্গে মানসিকভাবেও একাত্ম হয়ে যাচ্ছেন। তাঁরা প্রত্যাখ্যাত হলে ‘ডেটিং বার্নআউটে’র শিকার হন।
- দ্বিতীয়ত, ডেটিং অ্যাপে যাঁরা দিনের বেশিরভাগ সময় কাটান তাঁরা খুব তাড়াতাড়ি ‘ডেনিং বার্নআউট’ হন।
- তৃতীয়ত, প্রথম প্রথম অনেকের উলটো দিকের মানুষটিকে ভালো লাগে। তারপর হয়তো দেখা যায় সম্পর্ক আর সোজাপথে চলছে না। সেই হতাশা থেকেও ‘ডেটিং বার্নআউট’ হয়।
- চতুর্থত, দীর্ঘদিন ধরে অফিসের পর কিংবা কর্মব্যস্ততা সামলে ডেটিং করলে তা নিয়মে বাঁধা কাজের মতো মনে হয়। তার ফলেও ‘ডেটিং বার্নআউট’ হয় কারও কারও।

কীভাবে বুঝবেন আপনি ‘ডেটিং বার্নআউটে’র শিকার?
- নতুন করে আর কাউকে মন দিতে ভীতি।
- দিনের বেশিক্ষণ সময় কাটানো তো দূর, ডেটিং অ্যাপে লগ ইনের ইচ্ছাও চলে যাওয়া।
- মানসিকভাবে বিপর্যস্ত মনে হওয়া।
- ভিড়ের মাঝেও নিজেকে একলা মনে হওয়া।
- কারও জন্য দুঃখ পাওয়া।
‘ডেটিং বার্নআউটে’র সমস্যা থেকে রেহাই পাবেন কীভাবে?
- একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলবেন। ডেটিং অ্যাপের মাধ্যমে সম্পর্ক তৈরি করতে চাইলে নির্দিষ্ট একজনের সঙ্গে কথা বলুন। দেখা করুন। তাঁকে ভালো না লাগলে পরবর্তী সিদ্ধান্ত নিন।
- যাঁর সঙ্গে কথা বলছেন বা ক্যাফে কিংবা রেস্তরাঁয় সময় কাটাচ্ছেন, ঠিক কতক্ষণ তাঁকে সময় দেবেন, সেই গণ্ডি স্থির করুন।
- প্রয়োজন হলে নিজেকে কিছুদিন ডেটিং অ্যাপ থেকে দূরে রাখুন। খুব সমস্যা হলে সোশাল মিডিয়া থেকেও স্বল্প বিরতি নিন।
- নিজের জন্য বাঁচুন। নিজেকে কিছুটা সময় দিন। একান্ত সময় কাটানোর চেষ্টা করুন। সেই সময়ে যা ইচ্ছা হয় তাই করুন।
এই নিয়মগুলি মেনে চললে ‘ডেটিং বার্নআউটে’র সমস্যা থেকে রেহাই পেতে পারেন। তাতেও কাজ না হলে অবশ্যই মনোবিদের পরামর্শ নিন। অবহেলা করবেন না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার থামবে যুদ্ধ?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের