স্কুলজীবনের পর আর বন্ধু হয় না মানুষের, কর্মক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না! অনেকেই যেমন মনে করেন এ কথা, অন্য অনেকে আবার ভাবেন, চেষ্টা করলে কর্মক্ষেত্রেও বন্ধু হয়। আর সত্যি বলতে ক্ষেত্র বিশেষে এমন মানুষ জুটেই যায় যারা সাধারণ অফিস সহকর্মীর সম্পর্কের বাইরে বেরিয়ে বন্ধু হতে পারে। কিন্তু এমন বন্ধুত্ব কাজের ক্ষেত্রে ঋণাত্মক প্রভাব ফেলতে পারে, তা কি ভেবে দেখেছেন কখনও? কেবল আপনার কাজের ক্ষতি করতে পারে তা-ই নয়, উপরমহলের কাছে খারাপ হতে পারে আপনার রেপুটেশনও! রিলেশন এক্সপার্টরা ‘ফ্রেন্ড বম্বিং’ (Friend Bombing) বলছেন একে।

আরও পড়ুন:
‘ফ্রেন্ড বম্বিং’ বলতে বোঝায় এমন বন্ধুত্ব, যা প্রলয়ের মতো ধ্বংস করে দিতে পারে আপনার শান্তিপূর্ণ জীবন!
- সহকর্মীর সঙ্গে বন্ধুত্ব যতই গভীর হোক না কেন, কাজের গণ্ডি পুরোপুরি মুছে যাওয়া সম্ভব নয়। কিন্তু একবার ব্যক্তিগতস্তরে বন্ধুত্ব জমে উঠলে সহকর্মীর কাজের সঠিক মূল্যায়ন করা সম্ভব হয় না। নির্দিষ্ট কাজে তার ফাঁকি যদি চোখেও পড়ে, হয়তো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনি। আর এতে সামগ্রিকভাবে কাজের মান নিম্নমুখী হবে।
- কাজের ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়ে মানুষ। বন্ধুদের সঙ্গে মিলে ঘন ঘন টি-ব্রেক আপাতভাবে ক্ষতিকর বলে মনে না হলেও, বৃহত্তর ক্ষেত্রে সমস্যাজনক হতে পারে।
- এমন মানুষেরা কাজের ক্ষেত্রে সাহায্য চাইলে, অনিচ্ছে সত্ত্বেও মানা করতে পারা যায় না। হয়তো কাজ ফেলে তার সাহায্য করলেন আপনি। অথচ আপনার নিজের ডেডলাইন ম্যাচ করা সম্ভব হল না।
- এমন বন্ধুর সঙ্গে মানুষ প্রায়শই কর্মজীবনের সীমানা ভুলে ব্যক্তিগত নিন্দেমন্দ চর্চায় জড়িয়ে পড়ে। এতে দুজনেরই ক্ষতি হতে পারে। ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বাড়তে পারে বিবাদ।
- কর্মক্ষেত্রে কোনও সহকর্মীর সঙ্গে বচসা লাগতেই পারে। কিন্তু সহকর্মী যখন বন্ধু হয়ে ওঠে, তখন তার সঙ্গে হওয়া মনোমালিন্য ব্যক্তিগত স্তরে প্রভাবিত করে মানুষকে। ফলে হঠকারী সিদ্ধান্তের সম্ভাবনা বাড়ে। হয়তো বন্ধু কলিগের সঙ্গে ঝামেলার জেরে চাকরিই ছেড়ে দিতে ইচ্ছে করল কারও!

তাই স্কুল জীবনের চাইতে জরুরি কর্মক্ষেত্রে সঠিক বন্ধু চেনা। কারণ এই সময়েই ‘ফ্রেন্ড বম্বিং’-এর সম্ভাবনা বাড়ে। যে কোনও সহকর্মীর সঙ্গেই বন্ধুত্বের সম্পর্ককে ব্যক্তিগত পরিধির মধ্যে প্রবেশ না করতে দেওয়াই ভালো। এতে মানসিক দোলাচল তৈরির সম্ভাবনা থাকে না। ফলে কাজের মানও উন্নত হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘এত সহজে পেনাল্টি দেওয়া যায় না’, বিশ্বকাপ থেকে বিদায়ের পর রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মদ্রিচ
-
জিনস-ফরম্যালে বেমানান মুক্তোর গয়না? জেনে নিন কীভাবে সাজলে হয়ে উঠবেন অনন্যা
-
ইংল্যান্ড সিরিজে আদৌ অভিষেক হবে বৈভবের? গম্ভীরদের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলল বিসিসিআই
-
১৫০ অতিথি, পছন্দের মেনু, আমিরের তৃতীয় বিয়েতে আমন্ত্রিত বলিউডের কারা?
-
মুখ্যমন্ত্রী বিজয়কে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, গ্রেপ্তার ডিএমকে বিধায়ক, অশান্তি তামিলনাড়ুতে