দীর্ঘদিনের মনোমালিন্য শেষে প্রেম বিচ্ছেদ! সঙ্গীর স্মৃতি ভুলতে কেউ জিম জয়েন করছেন, কেউ বেরিয়ে পড়ছেন অজানার উদ্দেশে, কেউ আবার ডুবে যাচ্ছেন মাদকের নেশায়! তবে দেখা যাচ্ছে, এ সময়েই অধিকাংশ মানুষ জড়িয়ে পড়ছেন নতুন সম্পর্কে। অল্প সময়েই লিপ্ত হচ্ছেন যৌনতায়। আর তারপরই অনুভব করছেন, উলটোদিকের নতুন মানুষ সঠিক তো নয়েই, বরং এক্কেবারে রেড ফ্ল্যাগ! অন্য সময় হয়তো এমন কাউকে ডেট করার কথা ভাবতেনই না তাঁরা।
কেন এমন ভুল হয় তবে? সত্যিই কি পুরনোকে ভুলে ‘মুভ অন’ করছেন এই মানুষেরা? নাকি একাকিত্ব কাটাতেই এহেন হঠকারী সিদ্ধান্ত? ব্রেক-আপের পর পরের সম্পর্কে জড়ালে তা সত্যিই প্রেম নাকি সাময়িক মোহ— তা চিনে নিতে চান? রইল সহজ উপায়।
আরও পড়ুন:

১। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকলে একসঙ্গে বিভিন্ন কাজ করা, ঘুরতে যাওয়া, রোজ কী কী ঘটল তা দিনশেষে বলতে বসা অভ্যাসে দাঁড়িয়ে যায়। হঠাৎ এই অভ্যাসে ব্যাঘাত হলে কেবল মন নয়, শরীরেও অস্বস্তি অনুভব হয়। এ অবস্থায় অন্য কেউ কথা বলতে আগ্রহী হলে পুরনো অভ্যাসবশেই আমরা বহু কথা ভাগ করে বসি। খেয়াল করলে হয়তো দেখা যাবে, উলটোদিকের মানুষ এই সুযোগে সহজলভ্য ভেবে বসছে আমাদের!
২। নতুন সঙ্গীর সঙ্গে মনের মিল উদগ্রীব হয়ে থাকি আমরা। তাই সামান্য মিল পেলেও ভেবে বসি, এ বুঝি জন্ম জন্মান্তরের সম্পর্ক! একটু মাথা খাটিয়ে ভাবলেই বোঝা যায়, অমন সামান্য মিল আশেপাশের সব মানুষের সঙ্গেই কমবেশি খুঁজলে পাওয়া যাবে।
৩। অনেক সময় ব্রেক-আপ হওয়া মানুষদের নতুন সম্পর্কে জড়াতে উৎসাহিত করে বন্ধু অথবা কলিগরা। উৎসাহিত হয়ে, নাগালে পাওয়া যাচ্ছে এমন মানুষকেই তারা সঙ্গী হিসেবে বেছে নেয়। এমন কারণে গড়ে ওঠা সম্পর্কে যে প্রেমের স্থান প্রায় থাকবে না একেবারেই, তাতে আর নতুন কী?
৪। অনেকেই নতুন সঙ্গী খোঁজার ক্ষেত্রে পুরনো সঙ্গীর সঙ্গে তার মিল খোঁজেন। দেখা যায়, স্বভাব, সাজগোজ অথবা কথা বলার ভঙ্গিতে মিল রয়েছে, এমন মানুষের প্রতি আকৃষ্ট হন তারা। এবং সম্পর্কের দিকে অগ্রসর হন। এই মোহ কেটে গেলেই সম্পর্কের প্রতি নিরুৎসাহিত হয়ে পড়েন।

৫। সম্পর্ক ভাঙলে যৌনতার অভাব বোধ করেন অনেকেই। সেই ইচ্ছে প্রশমিত করতে হঠকারি প্রেম সম্পর্কে জড়ান। এ ধরনের সম্পর্কে যৌনতার পর্যায়ও চলে আসে দ্রুতই। মোহভঙ্গ হলে অনেক সময়েই তীব্র ঘৃণা জন্মায় নিজের প্রতি। অনেকে সেলফহার্মের পথও বেছে নেন!
এমন যে কোনও সম্ভাবনা কাটাতে ধৈর্যশীল হতে হবে। প্রেম ভাঙলে হতাশ না হয়ে, বেছে নিন নতুন কোনও হবি। বন্ধুদের সঙ্গে সময় কাটান। যে কাজ এতদিন করে উঠতে পারেননি, পূরণ করুন এই সময়ে। মনে রাখবেন, উলটোদিকের মানুষটিকে যদি ভালোবাসেন, তবে তা নিয়ে আলাদা করে সংশয় জাগবে না। যাচাই করার ইচ্ছে হওয়া মানেই কোথাও ফাঁক রয়ে গিয়েছে দু’জনের মধ্যে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?