প্রকৃত প্রেম জীবনে একবারই আসে— বর্তমান প্রেক্ষাপটে বুঝি এই যুক্তি তেমন ধোপে টেকে না। গতকাল, ৫ জুলাই, ২০২৬, একষট্টি বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা আমির খান। তাঁকে ও তাঁর স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে তুমুল আলোচনা সোশাল মিডিয়া জুড়ে। আলোচনার মুখ্য কারণ অবশ্য এই যে, গৌরী তাঁর তৃতীয় স্ত্রী। এর আগেও দু’বার বিয়ে করেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। দুই বিয়ে থেকেই রয়েছে সন্তানও!
তবে এ কিন্তু কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এমন বহু মানুষ রয়েছেন, যাঁরা এক জীবনেই বারবার প্রেমে পড়েন। একই সময়ে একাধিক মানুষের সঙ্গে গোপন সম্পর্ক চালিয়ে যাওয়া নয়, বলা হচ্ছে, দীর্ঘ সময় অন্তর নতুন কারও প্রতি আসক্ত হওয়ার কথা। মনোবিদরা বলছেন, এমন স্বভাবের নেপথ্যে একগুচ্ছ কারণ রয়েছে।
আরও পড়ুন:

১। নতুন অভিজ্ঞতার প্রতি আকর্ষণ
মনোবিজ্ঞানে ‘Sensation Seeking’ বলতে ব্যক্তির এমন বৈশিষ্ট্যকে বোঝায়, যেখানে মানুষ নতুন ও বৈচিত্র্যময় অভিজ্ঞতার প্রতি আকৃষ্ট হয়। একজন শিল্পী যেমন নিজের কাজে নতুনত্ব হারালে অস্থির বোধ করতে পারেন, তেমনই ব্যক্তিগত জীবনেও দীর্ঘদিনের সম্পর্কের একঘেয়েমি তাঁর কাছে কঠিন মনে হতে পারে। ফলে নতুন কোনও মানুষের সঙ্গে পরিচয় গভীরভাবে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
২. প্রথম প্রেমের তীব্র অনুভূতিকে ধরে রাখার আকাঙ্ক্ষা
সম্পর্কের শুরুর দিকে যে রোমাঞ্চ, অনিশ্চয়তা ও আবেগের বিস্ফোরণ থাকে, সেই অনুভূতিকেই ভালোবাসা বলে মনে করেন বেশিরভাগ মানুষ। স্বাভাবিকভাবেই এই আবেগ এক সময় থিতু হয়ে আসে। এই অবস্থায় জীবনে নতুন মানুষের প্রবেশ, আবার প্রথম প্রেমের রোমাঞ্চের মতো সম্ভবনাময় বলে মনে হয় তাঁর কাছে। মনোবিজ্ঞানীরা বলেন, অনেক সময় মানুষ নতুন মানুষকে নয়, পুরনো অনুভূতিকেই খুঁজে বেড়ান।
৩. পারফেকশনিজম
যাঁদের মধ্যে পারফেকশনিজম প্রবল, তাঁরা অনেক সময় সম্পর্কের ক্ষেত্রেও ‘নিখুঁত’ সঙ্গী খুঁজে চলেন। বাস্তবে প্রতিটি সম্পর্কেই সীমাবদ্ধতা ও অসম্পূর্ণতা থাকে। ফলে এই মানুষদের মন আবারও ঝোঁকে নতুন কারও দিকে।

৪. বৌদ্ধিক সংযোগের আকাঙ্ক্ষা
এক ধরনের মানুষ রূপ-গুণ নয়, উলটোদিকের মানুষটির থেকে বৌদ্ধিক সংযোগ আশা করেন। গভীর চিন্তা, মূল্যবোধ ও সৃজনশীল আলোচনা আকৃষ্ট করে তাঁদের। ফলে যখনই জীবনে নতুন কোনও মেধাবী মানুষের সংস্পর্শে আসেন তাঁরা, আকর্ষিত হন।
তবে এ কথা বলতেই হয় যে, মানুষভেদে বদলে যায় ইচ্ছে-পছন্দ। মনোবিজ্ঞান কেবল সাধারণ প্রবণতা ব্যাখ্যা করতে পারে। এর অর্থ কখনওই বহুগামীতাকে সমর্থন করা নয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আমেরিকায় কোয়েলের পরনে শাড়ি, ভারী গয়না! শুটিং নয়, নিজেই জানালেন বিদেশ পাড়ির কারণ
-
‘পণের জন্য বেল্ট দিয়ে মার’, দিল্লিতে বিয়ের দু’মাসের মাথায় বধূর ‘অস্বাভাবিক’ মৃত্যুতে অভিযোগ মায়ের
-
পাহাড়ি পথে ৯ কিমি হেঁটে সফর, ৩৫৫০ সিঁড়ি ভেঙে তিরুমালায় পুজো ১১৬ বছরের বৃদ্ধার! ভিডিও ভাইরাল
-
মন্মথপুর প্রণব মন্দিরে উদযাপিত ডা. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী
-
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে পথে মমতা, বাড়ির সামনেই মোমবাতি মিছিল তৃণমূলনেত্রীর