দেবদেবীর নামে সন্তানের নাম রাখার চল বহুকাল ধরে হয়ে আসছে ভারতে। তবে বর্তমানে অনেকেই তেমন নামকে প্রাচীন বলে দাগিয়ে দেন। আধুনিক নামেদের ভিড়ে হারিয়ে যায় সেসব। এমনকী তেমন নাম রাখলে সমাজে হাস্যাস্পদ হতে হবে, সে ভয়ে অনেক বাবা-মায়েরাই এড়িয়ে চলেন। প্রচলিত বিশ্বাস যদিও জানায়, দেবদেবীর নামে নাম রাখলে আজীবন দেবতার আশীর্বাদ থাকে সেই জাতকের উপর। যদি আপনি শিবভক্ত হন, তবে নির্দ্বিধায় মহাদেবের কোনও নামকেই বেছে নিতে পারেন সদ্য আগত সন্তানের জন্য (names for baby boys)।
রইল পুত্র সন্তানের জন্য উপযোগী মহাদেবের কয়েকটি অর্থবহ ও সুন্দর নাম।
আরও পড়ুন:

১। শিবাংশ – অর্থাৎ শিবের অংশ। মনে করা হয় এই নাম দেওয়া হলে, জাতকের উপর আজীবন রয়ে যায় মহাদেবের আশীর্বাদ।
২। রুদ্র – শিবের শক্তিশালী, প্রাচীন বৈদিক রূপ। এই নামের অধিকারী হয়ে আজীবন নিজ প্রতাপে বলীয়ান হবে জাতক।
৩। ঈশান – শিবের এক নাম; উত্তর-পূর্ব দিকের অধিপতি, সর্বশক্তিমান। এই নাম সর্বদাই প্রাসঙ্গিক, আধুনিক রয়ে যায়।
৪। পিনাকী – হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী, বিশ্বকর্মা নির্মিত দেবাদিদেব শিবের একটি অত্যন্ত শক্তিশালী ধনুকের নাম পিনাক। পিনাক ধনুকের অধিকারী; তাই পিনাকী উপাধি পেলেন শিব।
৫। পিনাকপাণি – পিনাক নামের বিশেষ ধনুকটি শোভা পায় যার হাতে।
৬। ত্র্যম্বক – তিন নেত্রের অধিকারী যে, অর্থাৎ শিব। এই নামের জাতক গভীর ভাবনাচিন্তা রাখবে, দৃষ্টি হবে অন্তর্ভেদী।
৭। অভিরাম – এই শব্দের সাধারণ অর্থ হলো মনোমুগ্ধকর, সুন্দর, আনন্দদায়ক বা আনন্দদাতা। যেহেতু দেবাদিদেব মহাদেবকে পরম যোগী এবং ধ্যানমগ্ন সুন্দর পুরুষ হিসেবে কল্পনা করা হয়, তাই তাঁকে ‘অভিরাম’ নামেও ডাকা হয়।
৮। অভয় – দুঃসময়ে রক্ষা করেন, তাই এ নামেও ডাকা হয় শিবকে। এই নামের জাতকের রক্ষায় সর্বদা উপস্থিত থাকবেন ঈশ্বর। জাতক নিজেও অন্যের জীবনে ত্রাতা হয়ে আসবে দুঃসময়ে।

৯। ব্যোমকেশ – আকাশ বা ব্যোম জয় করেছেন যিনি, অর্থাৎ মহাদেব।
১০। অনিকেত – অর্থাৎ, যার কোনও নির্দিষ্ট আশ্রয় নেই। সমগ্র বিশ্বই যার ঘর। দেবাদিদেবেরই অপর নাম এটি।
১১। মৃত্যুঞ্জয় – মৃত্যুকে জয় করেছেন যিনি, অর্থাৎ মহাদেব, এই নাম তাঁরই। এই নামের জাতক দীর্ঘায়ু হবে বলে মনে করা হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!