দুই প্রেমিকা নিয়ে নাজেহাল চাহাল! নিজেই বলছেন, ‘কিস কিসকো পেয়ার করু!’
‘বিগ বস’ খ্যাত শেফালি বগ্গার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের পর থেকে ট্রোলের মুখে পড়েছেন ভারতীয় দলের লেগ স্পিনার।
সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় চাহালকে দেখা গিয়েছে জনপ্রিয় সঞ্চালিকা শেফালির সঙ্গে। এর পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। এখানেই শেষ নয়। একটি ক্যাফে থেকে দু'জনকে বেরিয়ে আসতেও দেখা যায়। যা দেখে পাপারাজ্জিরা ক্যামেরাবন্দিও করেন। এরপরেই সোশাল মিডিয়ায় তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে গুঞ্জন ছড়ায়। এরপর নানান মিম ভরে যায় নেটপাড়া।
আরও পড়ুন:
আরও পড়ুন:
২০২০ সালের ১১ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন চাহাল ও ধনশ্রী। অভিনেত্রী-করিওগ্রাফার ধনশ্রী জানিয়েছিলেন, লকডাউনের সময় খেলাধুলা পুরো বন্ধ ছিল। সেই সময়ই সোশাল মিডিয়ায় তাঁর নাচের ভিডিও দেখে নাচ শেখার ইচ্ছাপ্রকাশ করেছিলেন চাহাল। ভারতীয় স্পিনারের ‘ডান্স টিচার’ হওয়ার পরই প্রেমের সুরওয়াত দুই তারকার। সেই সম্পর্কে ছেদ পড়ে। ২০২৫ সালে আইনি বিচ্ছেদ হয় তাঁদের।