লর্ডস টেস্টে ইংল্যান্ডের কাছে ২২ রানে হেরেছে ভারত। সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে শুভমান গিলের। সিরিজের তৃতীয় টেস্ট জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকারই সুযোগ ছিল। কিন্তু সেটা হাতছাড়া করে নেমে গিয়েছে টিম ইন্ডিয়া।
২৮
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে সবার উপরে আছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে অলআউট করে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অজিরা। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬। তাদের পয়েন্ট শতাংশ ১০০।
দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে তিনটি টেস্টের মধ্যে দুটিতে জিতেছেন বেন স্টোকসরা। একটিতে হেরেছে তারা। ইংল্যান্ডের পয়েন্ট ২৪। পয়েন্ট শতাংশ ৬৬.৬৭।
৪৮
শ্রীলঙ্কা রয়েছে তৃতীয় স্থানে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের একটিতে জিতেছে তারা, একটিতে ড্র করেছে। তাদের পয়েন্ট ১৬। পয়েন্ট শতাংশ ৬৬.৬৭।
৫৮
শুভমান গিলরা আছেন চতুর্থ স্থানে। তিনটি টেস্টের মধ্যে একটি জিতেছে, দুটিতে হেরেছে। টিম ইন্ডিয়ার পয়েন্ট ১২। পয়েন্ট শতাংশ ৩৩.৩৩।
এজবাস্টনে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছিল ভারত। লর্ডসে যদি ভারত জিতত, তাহলে সেখানে থাকারই সুযোগ ছিল ভারতের। শ্রীলঙ্কা ১৬ পয়েন্ট ও ৬৬.৬৭ পয়েন্ট শতাংশ নিয়ে নেমে যেত তৃতীয় স্থানে। অন্যদিকে তিনটের মধ্যে দুটি জিতে ভারতের পয়েন্ট হত ২৪।
৭৮
পঞ্চম থাকা বাংলাদেশের পয়েন্ট ৪। তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি ম্যাচে খেলে একটিতে হেরেছে ও একটিতে ড্র করেছে। তাদের পয়েন্ট শতাংশ ১৬.৬৭। ষষ্ঠ স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের একটিতেও জিততে পারেনি।
৮৮
নিউজিল্যান্ড, পাকিস্তান এখনও পর্যন্ত একটিও টেস্ট খেলেনি। একই অবস্থা ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা দল দক্ষিণ আফ্রিকার।
এককথায় অদম্য অনন্যা। নেটপাড়ায় যেন আগুন জ্বলছে। এদিকে মেয়ের ছবি দেখে কমেন্ট বক্সে ভালোবাসা উজাড় করে দিয়েছেন মা ভাবনা পাণ্ডে।
৪৭
গুঞ্জন, গতবছরই আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেম ভেঙেছে। তবে এই কঠিন সময়ে অনন্যা পাশে পেয়েছেন ওয়ালকার ব্লাঙ্কোকে।
৫৭
আম্বানির পার্টি থেকে বিদেশ-বিভুঁইয়ে সঙ্গী হিসেবে মাঝেমধ্যেই পাণ্ডেকন্যার সঙ্গে নজর কাড়ছেন সেই মডেল। এবার গ্রিসেও কি তার সঙ্গেই গেলেন? কৌতূহলের অন্ত নেই।
জানা গেল, এবার নাকি এক বন্ধুর ব্যাচেলর পার্টির জন্যই গ্রিসে গিয়েছেন তিনি। সঙ্গী গার্ল গ্যাং।
৭৭
তবে অনন্যার শরীরী আবেদনে যতই বুঁদ হোক নেটপাড়া, একাংশ আবার বলতে শুরু করেছেন, নির্ঘাত উনি ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন! চর্চা যতই হোক অনন্যা যে বর্তমান প্রজন্মের 'আই ক্যান্ডি', সেটা তাঁর জনপ্রিয়তা দেখলেই বেশ বোঝা যায়। (ছবি-ইনস্টাগ্রাম)
রবিবার পারুপল্লি কাশ্যপের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ইনস্টাগ্রাম স্টোরিতে ঘোষণা করেন অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী শাটলার সাইনা। ইনস্টাগ্রাম স্টোরিতে সাইনা লিখেছিলেন, ‘জীবন মাঝেমাঝে আমাদের বিভিন্ন দিকে নিয়ে যায়। অনেক কিছু ভেবে পারুপল্লি কাশ্যপ এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
২৭
২০২০ সালের ১১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা। পাঁচবছর পর আলাদা হল তাঁদের পথ। বান্দ্রার পারিবারিক আদালত তাঁদের ডিভোর্সে সিলমোহর দিয়েছে মার্চের ২০ তারিখ। এর মধ্যে চাহালের সঙ্গে নতুন সম্পর্কের গুঞ্জন রয়েছে মাহভাশের।
এপ্রিলের ৩০ তারিখ কারুং ওনলারের সঙ্গে প্রায় ২০ বছরের দাম্পত্য সম্পর্ক ভাঙার কথা ঘোষণা করেন বক্সার মেরি কম। ২০০৫ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের প্রেমকাহিনি যথেষ্ট জনপ্রিয় ছিল দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে। এমনকী মেরির জীবনে পরপুরুষের আগমনের খবরও শোনা যাচ্ছে।
৪৭
অস্ট্রেলিয়ার বাসিন্দা আয়েষা মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় ভারতীয় দলের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ানের। ১০ বছরের বিবাহিত জীবনে একটি পুত্রও রয়েছে তাঁদের। তবে ২০২৩ সালে দিল্লি হাই কোর্টের নির্দেশে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। সম্প্রতি তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন সোফি শাইনের সঙ্গে।
৫৭
কুড়ি বছরের বৈবাহিক সম্পর্কে দাঁড়ি টানার জল্পনা বীরেন্দ্র শেহওয়াগ ও আরতি আহলাওয়াতের। বেশ কয়েক মাস হয়ে গেল তাঁরা আলাদা থাকছেন। তারকা দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে। তাদের নাম আর্যবীর ও বেদান্ত। তবে এখনও আইনি বিচ্ছেদ হয়নি তাঁদের।
২০২০ সালে বাগদানের পরেই বিয়ে হয় হার্দিক পাণ্ডিয়া-নাতাশা স্ট্যানকোভিচের। সেবছর জন্ম নেয় তাঁদের পুত্র অগস্ত্য। ২০২৩ সালে উদয়পুরে ফের ধুমধাম করে বিয়ে হয় দুজনের। কিন্তু বছর ঘুরতেই আলাদা হয়ে যান তারকা দম্পতি।
৭৭
বিচ্ছেদ জল্পনা রয়েছে ক্রিকেটার মণীশ পাণ্ডে ও আশ্রিতা শেট্টির। আশ্রিতা মডেলিংয়ের সঙ্গে যুক্ত। কয়েকটি তামিল সিনেমায় অভিনয়ও করেছেন। সোশাল মিডিয়ায় একে-অপরকে আনফলো করে দিয়েছেন। গত বছরের মাঝামাঝি সময় থেকেই দুজনের সম্পর্ক টলমল। সোশাল মিডিয়া থেকে মণীশের সঙ্গে সমস্ত ছবি মুছে দিয়েছেন আশ্রিতা।