একমাস ধরে মেলেনি মৃত্যুসংবাদ! অবসাদে ৩৫ বছরেই মৃত্যু অভিনেত্রীর, কে এই অনন্যা?
মৃত্যুর পর চর্চায় অনন্যা
বিটাউনের অনন্যা শুনলেই প্রথমে চোখের সামনে ভেসে ওঠে অনন্যা পাণ্ডের মুখ। বেশ কয়েকটি ছবি, বিজ্ঞাপনে কাজ করে এবং চাঙ্কি পাণ্ডের মেয়ের পরিচয়ে ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। কিন্তু, অনন্যা রাজ সেভাবে প্রচারের আলোয় আসেননি। কিন্তু, তাঁর মৃত্যুর খবরে তোলপাড় মায়ানগরীর সিনেপাড়া। গত ১৫ জুলাই মৃত্যু হয়েছে আর মাসখানেক পর পরিবারের তরফে কেন এই দুঃসংবাদ জানানো হল? অনেকের মনেই দানা বাঁধছে সন্দেহ।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বিদেশ ভ্রমণে গিয়েও ভারতীয় ঐতিহ্যকে ভুলে যেতেন না। টাইমস স্কোয়ারে ঘাগরা-চোলিতে 'দেশি গার্ল' অবতারে একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন। নতুন নতুন জায়গা ঘুরে দেখতে ভীষণ ভালোবাসতেন, তা বললে অত্যুক্তি হবে না। মৃত্যুর খবর জানিয়ে পরিবারের তরফে বিবৃতিতে লেখা হয়, 'আমরা অনন্যার পরিজন। ব্যথিত হৃদয়ে জানাচ্ছি অনন্যা আর নেই। বছরখানেক শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিল। একজন যোদ্ধার মতো লড়াই করেছিল।'