বরের ব্যাগে কন্ডোম! গর্ভাবস্থায় পরকীয়ায় লিপ্ত স্বামী, সাংসারিক কেচ্ছা ফাঁস হতেই আগুন টেলিনায়িকা
খেপে গিয়ে কী বললেন অভিনেত্রী?
আরও পড়ুন:
চারুর দাবি, দাম্পত্যে মানসিকভাবে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, রাজীব অত্যন্ত বদরাগী এবং সন্দেহবাতিক। শুধু তাই নয়, 'আকবর কা বল বীরবল' ধারাবাহিকের শুটিং চলাকালীন তাঁর সহ-অভিনেতাদের ফোন করে হুমকিও দিতেন রাজীব। চারুর থেকে তাঁদের দূরে থাকতে বলতেন। একাধিকবার গায়েও হাত তুলেছেন। প্রথমে ভেবেছিলেন স্বামী শুধরে যাবেন। কিন্তু তা আর হয়নি।
চারু অসোপা এও দাবি করেন যে, রাজীব তাঁর বিশ্বস্ততা নিয়েও বারবার প্রশ্ন তুলতেন! এমনকী সহকর্মী বা চেনা পুরুষদের সঙ্গে নায়িকা স্ত্রীর স্বাভাবিক কথাবার্তাকেও সন্দেহের চোখে দেখতেন। দাম্পত্যের টানাপোড়েন আরও বাড়ে যখন রাজীব দাবি করেন, চারুর সঙ্গে অভিনেতা করণ মেহরার সম্পর্ক রয়েছে! চারুর আক্ষেপ, তিনি নিজেই প্রতারণার শিকার, অথচ উলটে তাঁকেই পরকীয়ার খোঁটা শুনতে হয়েছে।
আরও পড়ুন:
শেষপর্যন্ত ২০২৩ সালে সুস্মিতা সেনের ভাইয়ের সঙ্গে আইনত বিচ্ছেদের পথে হাঁটেন চারু অসোপা। তাঁদের এক কন্যাসন্তানও রয়েছে। এবার সেই সাংসারিক কেচ্ছা ফের একবার চর্চায় আসায় রেগে আগুন টেলিনায়িকা। কারণ গতবছর দুর্গাপুজো এবং নবরাত্রি উদযাপনের জন্য মুম্বই থেকে রাজীবের সঙ্গে কলকাতায় উড়ে আসেন চারু। তখনই ফিসফাস শোনা যায়, চারু-রাজীবের ভাঙা সংসার জোড়া লাগছে।