পরকীয়া, টাকা নয়ছয়! কেন ‘আরবপতি’র সঙ্গে বিয়ে ভাঙছে মৌনীর? বলিপাড়ায় একাধিক তত্ত্বে ফিসফাস
এমন কী ঘটল, যার জেরে মৌনী রায়ের সুখের সংসারে চিড়?
২০২০ সালে দুবাইয়ের ব্যবসায়ী সূরজের প্রেমে পড়েন বঙ্গতনয়া। অতিমারি পর্বে সারা বিশ্ব যখন প্রায় অচল, তখনই মৌনী-সূরজের প্রেমের সূচনা। লকডাউনে দিদি-জামাইবাবু এবং পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীনই সূরজের প্রেমে পড়েন মৌনী। সম্পর্কের পরিণতি দিতে দু'জনেই বিয়ের কথা ভাবেন। শেষমেশ বাইশ সালে রাজকীয়ভাবে শুভ পরিণয় ঘটে।
আরও পড়ুন:
এযাবৎকাল বাইরে থেকে দেখে মৌনী-সূরজকে সুখী দম্পতি বলেই মনে করতেন অনেকে। যদিও বছরখানেক আগে থেকেই স্বামীকে ছাড়া প্রায়শই বন্ধু দিশা পাটানির সঙ্গে ঘুরতে যেতেন মৌনী। সেসময়েই প্রশ্ন ওঠে, বঙ্গতনয়ার সংসার ঠিক আছে তো? কিন্তু সেসময়ে ঘুণাক্ষরেও টের পেতে দেননি নায়িকা। এবার খবর, চলতি বছরের শুরু থেকেই নাকি একছাদের তলায় থাকতেন না মৌনী-সূরজ। এমনকী আইনিভাবে তাঁদের বিচ্ছেদও হয়ে গিয়েছে!
বৈশাখের কালবেলায় মৌনীর ডিভোর্সের খবর যেন কালবৈশাখীর মতো আছড়ে পড়ে সিনেদুনিয়ায়। সোমবার রাতে আচমকাই রটে যায় মৌনী-সূরজের বিচ্ছেদের গুঞ্জন। যদ্ও দুজনের কেউই এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি, তবে পরস্পরকে সোশাল মিডিয়ায় 'আনফলো' করা থেকে বিয়ের সমস্ত ছবিও সরিয়ে ফেলেছেন তাঁরা। স্বামী সূরজ তো আরও একধাপ এগিয়ে ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই ডিলিট করে দিয়েছেন।
আরও পড়ুন:
শুধু তাই নয়, এমন গুঞ্জনও টিনসেল টাউনের আকাশে-বাতাসে উড়ে বেড়াচ্ছে যে, মৌনীর টাকাপয়সা নয়ছয় করেছেন সূরজ! যদিও সূরজ নিজেই দুবাইয়ের ব্যবসায়ী। সেখানেই থাকেন। তাই আর্থিক প্রতারণার বিষয়টি কতটা সত্যি? তা নিয়ে ধন্দ রয়েই যায়। আরেকটি টুইস্ট হচ্ছে, মৌনী-সূরজের সম্পর্ক নিয়ে যখন বিভিন্ন মহলে ঝড়, তখন নায়িকার সবথেকে কাছের বান্ধবী দিশা পাটানিও আবফলো করেছেন সূরজকে। যা কিনা ডিভোর্সের খবরে সিলমোহর পড়া-সম।
'লাভি-ডাভি' মুহূর্ত বিভিন্ন সময় সমাজামধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিতেন যা দেখে তাঁদের সুখী দম্পতি বলেই মনে করতেন সকলে। সমাজমাধ্যমে মৌনী-সূরজের মাখমাখ প্রেমের ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিতেন ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে অনুগামীরা। তাই তাঁদের বিচ্ছেদ গুঞ্জনে মন খারাপ ভক্তদের। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মৌনী বা সূরজ কেউই কিছু জানাননি।