মুখ্যমন্ত্রী শুভেন্দুই, বাংলার প্রথম বিজেপির মন্ত্রিসভায় একাধিক মহিলা! রইল সম্ভাব্য নামের তালিকা
মেগা শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সেজে উঠেছে ব্রিগেড। প্রায় ৪০ জন ভিভিআইপি থাকবেন। তাই নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হবে।
আরও পড়ুন:
তবে এখনও মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। শোনা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যায় বিশ্ববাংলা কনভেনশান সেন্টারে তা নিয়ে আলোচনা হতে পারে। তারপরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিন জয়ী প্রার্থীদের সঙ্গেও দেখা করেন শাহ। জয়ের পর কলকাতায় দাঁড়িয়ে প্রথম বক্তৃতায় বাংলার মানুষকে আরও একবার ধন্যবাদ জানান তিনি। সোনার বাংলা গড়ার স্বপ্ন সফল করবেন বলেই অঙ্গীকার শাহের।
আরও পড়ুন:
রাসবিহারীতে দেবাশিস কুমারকে পরাস্ত করে জয়ী হয়েছেন স্বপন দাশগুপ্ত। রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা পদ্মভূষণ সম্মানে সম্মানিত। তাই তাঁকে শিক্ষামন্ত্রী করা হতে পারে। এদিন বিশ্ববাংলা কনভেনশান সেন্টারে উপস্থিত ছিলেন স্বপন দাশগুপ্তও। হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান তিনি। মন্ত্রিসভায় এবার নাকি থাকতে পারেন দিলীপ ঘোষও।
মন্ত্রিসভায় থাকতে পারেন বেশ কয়েকজন মহিলা। এদিন অমিত শাহ বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে সন্দেশখালি থেকে আর জি করের নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরেন। পানিহাটি থেকে জয়ী অভয়ার মা রত্না দেবনাথকেও নাকি মন্ত্রী করা হতে পারে। মেয়ের মৃত্যুর সুবিচারের দাবিতেই ভোটে লড়ার সিদ্ধান্ত বলে বারবার জানিয়েছিলেন তিনি। বিজেপির বিপুল জয়ে অত্যন্ত খুশি অভয়ার মা।
আর্থিক অনটন নিত্যসঙ্গী! সংসারে নুন আনতে পান্তা ফুরানোর দশা! পরিচারিকার কাজ করে মাসে আয় মেরেকেটে ওই আড়াই হাজার। আউশগ্রামের সেই কলিতা মাজি আজ হবু বিধায়ক। গুসকরা পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকার পাত্রপাড়ার বাসিন্দা কলিতা মাজি। বাপের বাড়ি মঙ্গলকোটের দিকশো গ্রামে। স্বামী পেশায় কলমিস্ত্রি। খেটে খাওয়া পরিবারের কলিতাই নাকি হতে পারেন মন্ত্রী।
মেগা শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সেজে উঠেছে ব্রিগেড। প্রায় ৪০ জন ভিভিআইপি থাকবেন। তাই নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হবে। নিরাপত্তার জন্য ব্রিগেডকে কমবেশি ৩৫টি সেক্টর এবং কয়েকটি সেক্টর নিয়ে একটি ব্লক করা হয়েছে। ব্লকের দায়িত্বে থাকবেন একজন আইপিএস পদমর্যাদার অফিসার। নিরাপত্তার সার্বিক দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের কমিশনার। তথ্য: অর্ণব আইচ।