হাসিমুখ আর গ্রাম্য ভাষায় নেটদুনিয়ার জনপ্রিয় ‘ওল্ড ডেস কিচেন’, ‘বিগ বসে’র ঘরে তুমুল ঝগড়া সেই উষার!
ব্যাপারটা কী? উষাদেবী তো প্রতিযোগী নন, তাহলে কীসের ঝগড়া?
ভাবছেন তো ব্যাপারটা কী? উষাদেবী তো প্রতিযোগী নন, তাহলে কীসের ঝগড়া? আসলে 'বিগ বস' শুরু হওয়ার আগে বাংলার একাধিক ইনফ্লুয়েন্সরকে নিয়ে যাওয়া হয়েছিল মুম্বইয়ের দুর্গে। সেখানেই রান্নাঘরে এক ইনফ্লুয়েন্সরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় উষাদেবীকে। ঝামেলা মেটাতে ময়দানে নামেন আরের ক্রিয়েটর। যদিও গোটাটা মজা করে। কিন্তু জানেন কি কে এই উষা? কীভাবে রাতারাতি মন জিতেছেন তিনি?
আরও পড়ুন:
পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা উষা বিষয়ী। স্বামী-সন্তান নিয়ে সংসার। জীবনের একটা দীর্ঘ সময় তিনি কাটিয়েছে একেবারে গৃহবধূ হিসেবেই। খুব স্বচ্ছল পরিস্থিতি ছিল তাও নয়। শোনা যায়, করোনার পর আর্থিক পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে যায় তাঁদের। এক পর্যায়ে বাড়ি বিক্রির মতো সিদ্ধান্তও নিতে হয়। কিন্তু জীবনের কোন বাঁকে যে কী অপেক্ষা করছে, তা তো কারও জানা নেই।
ঠিক তেমনটাই হয়েছে উষার সঙ্গে। ঈশ্বর আচমকাই দু'হাত ভরে দিয়েছেন তাঁকে। ২০২৩ সালের মার্চ মাসে বিশেষ পরিকল্পনা ছাড়াই ছেলের বুদ্ধিতে শুরু করেন 'ওল্ড ডেস কিচেন'। মাত্র চার মাসের মাথায় তাঁর ইউটিউব চ্য়ানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা পেরোয় ১ লাখ। দ্রুত গতিতে সাবস্ক্রাইবার বেড়েছে তাঁর। তাঁর সঙ্গে কাজ করেছে একাধিক বড় বড় ব্র্যান্ড।
অল্প সময়েই নেটদুনিয়ার মন জিতে নিতে পেরেছেন ঊষা। কারণ, কখনই তিনি এমন কেউ হয়ে ওঠার চেষ্টা করেননি যা তিনি আসলে নন। তিনি ঝাঁ চকচকে সেট ব্যবহার করেননি। পেশাদার টিম রাখেননি। পোশাক বা ভাষায় বদলও আনেননি। ঠিক গ্রামের বাড়ির মায়েরা যেমন হন, তেমনভাবেই সকলের সামনে এসে রান্না করেছেন বাহারি পদ। যা যে কারও জিভে জল আনতে বাধ্য।