এপ্রসঙ্গে জিতের মন্তব্য, "প্রথমবার সন্তান হওয়া প্যারেন্টিং করা। আর দ্বিতীয় সন্তান হওয়া মানেই আপনাকে রেফারি হয়ে যেতে হবে। খুশির দিনের অপেক্ষায়।"
Advertisement
৪৮
স্ত্রী মোহনার সঙ্গে ম্যাটারনিটি শুটও করেছেন জিৎ। সেখানেই অভিনেতাকে দেখা গেল একেবারে ফ্যামিলি ম্যান হিসেবে। মেয়ে নবন্যাকেও দেখা গেল জিৎ-মোহনার ফটোশুটে। সকলেরই পরনে রং মিলান্তি পোশাক।
৫৮
আর সেই সুখবর প্রকাশ্যে আসতেই টলিপাড়ায় শুভেচ্ছার জোয়ার। দ্বিতীয়বার বাবা হওয়ার জন্য জিৎকে শুভেচ্ছা জানালেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, অঙ্কুশ, বিক্রম, সাহেব ভট্টাচার্য থেকে আরও অনেক তারকাই।
অনুরাগী মহলেও খুশির জোয়ার। ৪৪ বছর বয়সে দ্বিতীয় সন্তানের পিতা হচ্ছেন জিৎ। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে স্কুল শিক্ষিকা মোহনা রতনানিকে বিয়ে করেন টলিউড সুপারস্টার।
৭৮
সোশাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গেই এই খবর আপনাদের জানাচ্ছি যে আমাদের আরেক সন্তান খুব শিগগিরিই আসতে চলেছে। দয়া করে আমাদের জন্য প্রার্থনা করবেন।”