Trina Saha and Neel Bhattacharya সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নীল-তৃণার ফুলশয্যার ছবি, দেখুন তাঁদের কাণ্ড আগামী ১৪ ফেব্রুয়ারি গ্র্যান্ড রিসেপশন নীল-তৃণার। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২১, ১৪:১০ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২১, ১৪:১০ Make us preferred source on Google ১ ৮ টেলিভিশনের চেনা মুখ 'নিখিল' এবং 'গুনগুন'-এর বিয়ে নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। তাই বারবারই বিয়ের নানা অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দু'জনে। ২ ৮ বিয়ের সকালে গায়ে হলুদের ছবি শেয়ার করেন তৃণা। আরও পড়ুন: প্রথমবার পিতৃত্বের স্বাদ উপভোগ ভিকি-সিদ্ধার্থদের, পিতৃদিবসে কী করলেন পরম-প্রসেনজিৎরা? ‘আমায় বাজারে নামিয়েছেন মমতা’, বিস্ফোরক বৈশাখী, অরূপ-অনন্যা ‘জুটি’ নিয়ে কী বললেন? ৩ ৮ অনুরাগীদের লুকিয়ে গ্র্যান্ড ওয়েডিং সারেননি তারকা জুটি। বরং বৃহস্পতিবার সন্ধেয় বিয়ের প্রতি মুহূর্তের আপডেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তাঁরা। ৪ ৮ বিয়ের দিন লাল বেনারসী শাড়ি এবং সোনার গয়নায় সেজেছিলেন তৃণা। ৫ ৮ নিয়ম মেনে বউভাতের দুপুরে ঘি ভাত পরিবেশন করেন তৃণা। লাল শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী। আরও পড়ুন: ‘জন্মলগ্নে’র বন্ধু ভারত, রোনাল্ডোদের রুখে দেওয়া কঙ্গোর বিশ্বকাপ স্বপ্নে কীভাবে জড়িয়ে নেহরু? রবিদুপুরেই নামল সন্ধ্যা, কালো মেঘে অঝোর বৃষ্টিতে ভাসল তিলোত্তমা ৬ ৮ ইনস্টাগ্রাম স্টোরিতে 'বউভাতে'র ছবি শেয়ার করেন তৃণা। ৭ ৮ নীল-তৃণার ফুলসজ্জার ছবিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিতে দেখা গিয়েছে ফুলের সাজে সেজে ফুলশয্যার খাটে বসে রয়েছেন দু'জনে। ৮ ৮ নীল-তৃণার সম্পর্কের ইউএসপি খুনসুটি। ফুলশয্যার ভাইরাল ছবিতেও মিলল সে প্রমাণ। ফুলের মুকুট নীলকে পরিয়ে দিতে দেখা গেল তৃণাকে। শেয়ার লিংক নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Actress Mimi Dutta and Om Sahani মহিলা পুরোহিতের উপস্থিতিতে কন্যাদান ছাড়াই সাতপাকে বাঁধা পড়লেন মিমি-ওম, দেখুন ছবি দীপিকা পাড়ুকোনের মতোই ওমের কপালে সিঁদুর পরালেন মিমি। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২১, ১০:১০ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২১, ১০:১০ Make us preferred source on Google ১ ১১ আইনি বিয়ে হয়ে গিয়েছিল বছরের শুরুতেই। বাকি ছিল সামাজিক বিয়ে। বুধবার শুভক্ষণে তাও সেরে ফেললেন টেলিভিশনের চেনা মুখ মিমি দত্ত এবং ওম সাহানি। ২ ১১ কন্যাদান ছাড়াই মহিলা পুরোহিতের তত্ত্বাবধানে সাতপাকে বাঁধা পড়লেন দু'জনে। আরও পড়ুন: প্রথমবার পিতৃত্বের স্বাদ উপভোগ ভিকি-সিদ্ধার্থদের, পিতৃদিবসে কী করলেন পরম-প্রসেনজিৎরা? ‘আমায় বাজারে নামিয়েছেন মমতা’, বিস্ফোরক বৈশাখী, অরূপ-অনন্যা ‘জুটি’ নিয়ে কী বললেন? ৩ ১১ লাল বেনারসি এবং সোনার গয়নায় বাঙালি বধূবেশে দেখা গেল মিমিকে। টোপর পরে দেখা গেল ওমকে। ৪ ১১ দীপিকার মতো ওমের মাথায় সিঁদুর পরালেন মিমিও। ৫ ১১ আশীর্বাদের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মিমি। আরও পড়ুন: ‘জন্মলগ্নে’র বন্ধু ভারত, রোনাল্ডোদের রুখে দেওয়া কঙ্গোর বিশ্বকাপ স্বপ্নে কীভাবে জড়িয়ে নেহরু? রবিদুপুরেই নামল সন্ধ্যা, কালো মেঘে অঝোর বৃষ্টিতে ভাসল তিলোত্তমা ৬ ১১ একের পর এক আইবুড়ো ভাতেও শাড়ি এবং সোনার গয়না পরেই দেখা গিয়েছে অভিনেত্রীকে। ৭ ১১ এর আগে আইনি বিয়ের সময়েও সাবেকি শাড়ি এবং সোনার গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। ওম পরেছিলেন নীল পাঞ্জাবি। ৮ ১১ দু’জনের সম্পর্ক বহু বছরের। সম্পর্ক নিয়ে সেভাবে রাখঢাক করতে দেখা যায়নি তাঁদের। ৯ ১১ বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছে দু'জনকে। ১০ ১১ গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমারের রিসেপশন পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল মিমি এবং ওমকে। ১১ ১১ টলিপাড়ার লাভ বার্ডসই বসল বিয়ের পিঁড়িতে। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দু'জনে। সম্পূর্ণ গ্যালারি শেয়ার লিংক নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Varun Dhawan সাত পাকে বাঁধা পড়লেন বরুণ-নাতাশা, দেখুন গ্র্যান্ড ওয়েডিংয়ের নানা মুহূর্ত মেনুতে কী কী ছিল জানেন? সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২১, ১৩:১৯ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২১, ১৩:১৯ Make us preferred source on Google ১ ৭ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রেমিকা নাতাশা দালালের (Natasha Dalal) সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের ‘বদ্রিনাথ’ বরুণ ধাওয়ান (Varun Dhawan)। আলিবাগের ‘দ্য ম্যানসন হাউস’-এর গ্র্যান্ড ওয়েডিংয়ে তারকাদের ভিড়। ফিল্মি কায়দাতে বাইকে চেপে বিয়ের মঞ্চে পৌঁছান বরুণ। ২ ৭ করোনা টেস্টের পরই প্রত্যেক আমন্ত্রিত যোগ দেন বিবাহ অনুষ্ঠানে। বিয়ের আসরে কড়া নিরাপত্তার ব্যবস্থা। আরও পড়ুন: প্রথমবার পিতৃত্বের স্বাদ উপভোগ ভিকি-সিদ্ধার্থদের, পিতৃদিবসে কী করলেন পরম-প্রসেনজিৎরা? ‘আমায় বাজারে নামিয়েছেন মমতা’, বিস্ফোরক বৈশাখী, অরূপ-অনন্যা ‘জুটি’ নিয়ে কী বললেন? ৩ ৭ গোলাপি রঙে সুসজ্জিত নজরকাড়া মণ্ডপেই বিয়ে সারলেন বরুণ নাতাশা। ৪ ৭ ২২ জানুয়ারি থেকেই জমকালো বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল এখানে। অতিথি আপ্যায়নেও কোনও ত্রুটি রাখেনি ধাওয়ান পরিবার। মেনুতে ইন্ডিয়ার খাবারের পাশাপাশি লেবানিজ ও মেক্সিকান ফুডও রাখা হয়েছে।। ৫ ৭ উপস্থিত করণ জোহর, কুণাল কোহলি, মণীষ মলহোত্রা-সহ বি-টাউনের তারকারা। তবে শোনা গিয়েছে, বরুণ-নাতাশার বিয়েতে আমন্ত্রিত নন বচ্চন পরিবারের কেউ। নেমন্তন্ন করা হয়নি গোবিন্দাকেও (Govinda)। আরও পড়ুন: ‘জন্মলগ্নে’র বন্ধু ভারত, রোনাল্ডোদের রুখে দেওয়া কঙ্গোর বিশ্বকাপ স্বপ্নে কীভাবে জড়িয়ে নেহরু? রবিদুপুরেই নামল সন্ধ্যা, কালো মেঘে অঝোর বৃষ্টিতে ভাসল তিলোত্তমা ৬ ৭ একই স্কুলে পড়েছেন বরুণ ও নাতাশা। বহুদিনের প্রেম দু’জনের। অবশেষে তা পরিণয়ে বদলে গেল। বরুণ-নাতাশাকে অনেক শুভেচ্ছা। ৭ ৭ শোনা যাচ্ছে, আগামী ২ জানুয়ারি মুম্বইয়েরই এক পাঁচ তারা হোটেলে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হচ্ছে। সম্পূর্ণ গ্যালারি শেয়ার লিংক নিয়মিত খবরে থাকতে ফলো করুন