ছোট্ট ধীরের স্কুলের 'হ্যালোউইন' উদযাপন। প্রতিদিনের থেকে একটু অন্যভাবে সেজে উঠতে হবে বইকি। খুদেকে তাই ছোট্ট 'সত্যান্বেষী' রূপে সাজালেন পর্দার সত্যবতী আর ব্যোমকেশ। অর্থাৎ ঋদ্ধিমা ঘোষ ও গৌরব চক্রবর্তী।
২৬
'ব্যোমকেশ' কে বা তাঁর কী পেশা সে সম্পর্কে ছোট্ট ধীর অবগত নয়। সে শুধু জানে তার বাবাকে। বাবা গৌরবই তার কাছে সুপারহিরো। আর তাই বড় হয়ে নয় ছোটবেলাতেই বাবার মতো সাজল সে। গুরুগম্ভীর নয়, ছোট্ট মিষ্টি এই গোয়েন্দাকে দেখে নেটপাড়া ভালোবাসায় ভরিয়ে দিয়েছে।
ব্যোমকেশ বক্সী' চরিত্রের মতো ধুতি-পাঞ্জাবীতে সেজে উঠল ধীর। তার এই বিশেষ দিনের পোশাকটি তৈরি করেছেন জনপ্রিয় পোশাক ডিজাইনার অভিষেক রায়। এদিন একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ঋদ্ধিমা ঘোষ। ধীরের সঙ্গে দেখা যাচ্ছে গৌরব ও ঋদ্ধিমা দু'জনকেই।
৪৬
ক্যাপশনে ঋদ্ধিমা লিখেছেন, 'সকলে যখন স্কুলে হ্যালোউইনে ব্যাটম্যান, স্পাইডারম্যান বা সুপারম্যান সেজে যাচ্ছে। ধীর তখন যাচ্ছে এক্কেবারে 'সত্যান্বেষী' সাজে।'
৫৬
ঋদ্ধিমা আরও লিখেছেন, ' ধীর হয়তো জানেও না সত্যান্বেষীর বিষয়ে কিছুই কিন্তু ও শুধু একটাই বিষয় জানত। তা হল ওঁর জীবনের সুপারহিরো ওঁর বাবার মতো হতে। আর সেভাবেই ও সেজে উঠেছে।
সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী। দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর জন্মদিবসে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২১১
রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে গুজরাটের একতা নগরে বর্ণাঢ্য অনুষ্ঠান। দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর জন্মদিবস উদযাপনে ছিল কুচকাওয়াজ, এয়ার শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রধানমন্ত্রী আরও বলেন, কংগ্রেস আমলে জাতীয় সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হত না। আজকের ভারত শত্রুদের যে ভাষায় জবাব দেয়, সেটা অনেক বেশি শক্তিশালী, দৃশ্যমান এবং দৃষ্টান্তমূলক।
৭১১
মোদির অভিযোগ, পূর্ববর্তী সরকারগুলি (পড়ুন কংগ্রেস সরকারগুলি) সর্দার প্যাটেলের আদর্শ ভুলেছে। দেশের একতা আজ প্রশ্নের মুখে। ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে দেশের সুরক্ষার সঙ্গে আপস করেছে কংগ্রেস।
৮১১
শুক্রবার গুজরাটের একতা নগরে দাঁড়িয়ে মোদি বলেন, “গত কয়েক দশক ধরে বিদেশি অনুপ্রবেশ ঘটেছে। আমাদের দেশের জনবিন্যাস বদলে গিয়েছে তার জেরে। কিন্তু আগের সরকার এই গুরুত্বপূর্ণ ইস্যুতে নজর দেয়নি, অন্ধ হয়ে বসে থেকেছে।"
৯১১
একদিকে ধুমধাম করে পালিত হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী, অন্যদিকে নিশ্চুপে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস পালন করল কংগ্রেস।
১০১১
ইন্দিরা গান্ধীর বাসভবনের পাশাপাশি তাঁর সমাধি শক্তিস্থলেও, গিয়েছিলেন সোনিয়া গান্ধী-রাহুল গান্ধীরা। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও।
১১১১
ইন্দিরার প্রয়াণ দিবসে বিজেপিকে তোপ দেগেছে কংগ্রেস। প্রয়াত ঠাকুমাকে আলাদা করে শ্রদ্ধা জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও।
বর্ষা বিদায় নিয়েছে দেশ থেকে। শীতের মরশুম শুরু হচ্ছে। সমতলে এখনও সেই ভাবে ঠান্ডা অনুভব না হলেও, পাহাড়ের আবহাওয়া ইতিমধ্যেই বদলে গিয়েছে। অক্টোবরেই তুষারপাত দেখল নর্থ সিকিমের লাচুং।
২৭
শুক্রবার সকালে উত্তর সিকিমে লাচুং থানার অধীনে ইউমিসামডং এলাকা ও চুংথাং-এ ভারী তুষারপাত হয়েছে। চারিদিক বরফে ঢেকে গিয়েছে।