ওষুধের চেয়ে কোনও অংশে কম নয় এই ৫টি বীজ! জেনে নিন কখন-কীভাবে খাবেন
সুস্থ্য থাকতে মেনে চলুন এই পরামর্শ।
আরও পড়ুন:
চিয়া বীজ: এই বীজ আকারে ছোট ও ধূসর বর্ণের হয়। চিয়া বীজে প্রচুর পরিমাণে ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই বীজ ভিজিয়ে রেখে প্রতিদিন সকালে খালিপেটে খেলে রক্তে শর্করার মাত্রা কমে। এছাড়া হৃদরোগের ঝুঁকি কমায়। ডাঃ শেঠির মতে, শুধু রোগ নিয়ন্ত্রণ নয়, দেহের শক্তি বৃদ্ধিতে চিয়া বীজ বিশেষ ফল দেয়। কারণ এতে রয়েছে প্রোটিন ও বিভিন্ন খনিজ পদার্থ।
তিসির বীজ: তিসির বীজে প্রচুর পরিমাণে লিগনান থাকে যা ইস্ট্রোজেন বিপাকে সাহায্য করে। তিসির বীজ শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিশেষ করে মহিলাদের মধ্যে হরমোনের ভারসাম্য রক্ষায় এই বীজ বিশেষ উপকারী। এমনকী অন্ত্রের প্রদাহ কমাতেও এর জুড়ি মেলা ভার। হজমের সুবিধার জন্য তিসির বীজকে পিষে দইয়ের উপর ছড়িয়ে খেতে পারেন।