সোনা কেনায় ‘না’ মোদির, জানেন হলুদ ধাতু ছাড়া বিয়ের পিঁড়িতে বসলে ঘটতে পারে কেলেঙ্কারি?
সামনেই বিয়ে? তাহলে জেনে নিন কী বলছে জ্যোতিষবিদরা?
বিয়ে মানেই তো সোনা। অলংকার ছাড়া বিয়ে তো ভাবাই যায় না। লাল টুকটুকে বেনারসির সঙ্গে ভারী সোনার গয়না ছাড়া বাঙালি বিয়ে হয় নাকি! তবে এটা শুধু সাজগোজের জন্য নয়। বিয়ের ক্ষেত্রে সোনার গয়না ব্যবহারের পিছনে রয়েছে শাস্ত্রের ব্যখ্যাও। ফলে প্রধানমন্ত্রীর সোনা না কেনার বার্তায় চলতি বছরে যাঁদের বিয়ে কপালে ভাঁজ পড়েছে তাঁদের।
আরও পড়ুন:
এক জ্যোতিষবিদের কথায়, হিন্দুদের মধ্যে সোনাকে মনে করা হয় লক্ষ্মী। তাই শুধু বিয়ে নয়, যে কোনও শুভ কাজে সোনার গুরুত্ব অপরিসীম। বলা হয়, হিন্দু ধর্মে বিয়ে মোট চারপ্রকার, ঋগবেদীয়, যজুর্বেদীয়, সামবেদীয় ও গান্ধর্ব। গান্ধর্ব বাদে যে কোনও বিয়েতেই ১৬ রকম দানের কথা বলা আছে। তার মধ্যে অন্যতম হল সোনা। অর্থাৎ শাস্ত্র বলে, হিন্দু বিয়েতে সোনা অপরিহার্য।