বাড়ছে নদীর জলস্তর, ভেসেছে অস্থায়ী দুধিয়া সেতু, রাস্তায় ধস, দুর্যোগ বিধস্ত উত্তরবঙ্গে শঙ্কিত পর্যটকরা
বৃষ্টির জেরে ভেঙেছে তাবাকোশির অস্থায়ী সেতুও।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার সন্ধে থেকে শুক্রবার ভোর পর্যন্ত পাহাড়-সহ সমতলে প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে গাছ। বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। আর পাহাড় মানেই ধস! টানা বৃষ্টির জেরে ধস নেমেছে ১১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায়। যার জেরে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে সড়ক। বন্ধ হিল কার্ট রোড। ফলে এই মুহুর্তে শিলিগুড়ি থেকে দার্জিলিংও বন্ধ যোগাযোগ। বন্ধ টয়ট্রেন পরিষেবাও।
আরও পড়ুন:
বৃষ্টির জেরে ভেঙেছে তাবাকোশির অস্থায়ী সেতুও। টানা বৃষ্টি চলছে ভূটান ও সিকিম পাহাড়ে। বড়সড় ধস নেমেছে টুংয়ে। সময়ের সঙ্গে সঙ্গে ভয়ংকর হচ্ছে পরিস্থিতি। বন্ধ করে দেওয়া হয়েছে লাচুং, জিরো পয়েন্ট। এখনই বৃষ্টি না থামলে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেই আশঙ্কা করছেন স্থানীয়রা। বন্যার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দা। ফের অক্টোবরের মতো পরিণতি হবে না তো, আতঙ্কে ভুগছেন সকলে।
শুক্রবার সকালে দুধিয়া সেতু পরিদর্শনে যান সাংসদ রাজু বিস্তা ও সরকারি আধিকারিকরা। স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাঁরা। জানা গিয়েছে, বৃষ্টি কমলে জলস্তর একটু নামলেই শুরু হবে মেরামতির কাজ। তবে স্থানীয়রা বলছেন, হিউমপাইপের সেতু পাহাড়ের সমস্যা কমাতে পারে না। তাই তাঁরা চাইছেন বেইলি ব্রিজ। ইতিমধ্যেই গোটা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ।