চুলের যত্ন নিতে ভরসা ঘরোয়া টোটকায়! কোন বিশেষ কৌশলে রূপটান সারেন তামান্না ভাটিয়া?
চুল ভালো রাখতে ইদানীং অনেকেই দামি প্রসাধনী ছেড়ে ঘরোয়া টোটকায় ভরসা রাখছেন। সাধারণের পাশাপাশি সেই তালিকায় রয়েছেন রুপোলি পর্দার তারকারাও। সম্প্রতি নিজের ঘন কালো চুলের রহস্য ফাঁস করে চর্চায় উঠে এসেছেন দক্ষিণী তথা বলিউড সুন্দরী তামান্না ভাটিয়া।
বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার জেল্লাদার ত্বক এবং এক ঢাল চুলের রহস্য জানতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। অভিনেত্রী বরাবরই কৃত্রিম প্রসাধনীর চেয়ে প্রাকৃতিক উপাদানে বিশ্বাসী। এর আগে বহু সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ঘরোয়া স্ক্রাব আর ফেস মাস্কই তাঁর সৌন্দর্যের মূল চাবিকাঠি। পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাসও তাঁর এই জেল্লা ধরে রাখতে সাহায্য করে।
আরও পড়ুন:
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কেশচর্চার একটি অদ্ভুত কিন্তু কার্যকর কৌশলের কথা ভাগ করে নিয়েছেন তামান্না। তিনি জানিয়েছেন, চুলের জেল্লা বাড়াতে এক সময় তিনি একটি বিশেষ ঘরোয়া টোটকার ওপর ভীষণ ভাবে নির্ভরশীল ছিলেন। যদিও এখন সময়ের অভাবে সেই অভ্যাস কিছুটা কমেছে। কিন্তু তাঁর সুন্দর চুলের নেপথ্যে রয়েছে সেই পুরনো দাওয়াই।
আরও পড়ুন:
ঘরোয়া টোটকা হলেও পেঁয়াজের রস সরাসরি ব্যবহারে কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কাঁচা পেঁয়াজের রস অত্যন্ত কড়া হয়, যা অনেকের সংবেদনশীল ত্বকে জ্বালা বা চুলকানি সৃষ্টি করতে পারে। বিশেষ করে যাঁদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে সরাসরি এটি ব্যবহার না করাই শ্রেয় বলে মনে করেন চর্মরোগ বিশেষজ্ঞরা।