গরমে এই ৭ খাবার চুপিসারে কমাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, সাবধান না হলেই বিপদ!
অনেক সময় আমরা ভাবি, খাবার শুধু পেট ভরানোর জন্য। কিন্তু বাস্তবে খাবারই শরীরের প্রতিটি অঙ্গের কাজকে সচল রাখে। বিশেষ করে গরমে ভুল খাবার বাছলে, তা সরাসরি ইমিউন সিস্টেমকে দুর্বল করতে পারে। অনেক খাবার আছে, যেগুলো দেখতে নিরীহ হলেও ধীরে ধীরে শরীরের ভেতর প্রদাহ তৈরি করে এবং সংক্রমণের ঝুঁকি বাড়ায়।
আরও পড়ুন:
গরমে ঠান্ডা পানীয় বা মিষ্টি জাতীয় খাবারের চাহিদা বেড়ে যায়। অনেকেই প্যাকেটজাত জুস, সফট ড্রিঙ্ক বা আইসক্রিম খেতে পছন্দ করেন। কিন্তু এই অতিরিক্ত চিনি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এটি শ্বেত রক্তকণিকার কাজকে ব্যাহত করে, ফলে শরীর সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে পেরে ওঠে না। তাই প্রাকৃতিক মিষ্টি, যেমন মরসুমি ফল খান।