কাকাকে নগ্ন করে কুকুর দিয়ে খাইছিলেন! ‘নিষ্ঠুর’ কিমরাজার হাড়হিম এসব কাণ্ড জানেন?
কিমের নাম উচ্চারণ করলেই ভেসে আসে গা শিরশির করা সব কীর্তিকাহিনির কথা।
আরও পড়ুন:
উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয় প্রকাশ্যে। আসলে কিমের উদ্দেশ্য ন্যায়বিচার দেওয়া নয়, বলা চলে ভয় দেখানো। আর এক্ষেত্রে নিজের কাকাকেও রেয়াত করেননি একনায়ক শাসক। তাঁকে সম্পূর্ণ নগ্ন করে ১২০টি ক্ষুধার্ত কুকুর দিয়ে খাইয়েছিলেন কিম। 'বিশ্বাসঘাতকতা'র শাস্তি কতটা ভয়ংকর সেটাই বাকিদের বুঝিয়ে দিতে এমন অবিশ্বাস্য হিংস্রতাকে অবলম্বন করেন তিনি।
'গুগাবাবা' ছবিতে 'ষড়যন্ত্রী' মন্ত্রীমশাই মাংসের হাড় চিবুতে চিবুতে শীর্ণকায় দূতের কাছে জানতে চেয়েছিলেন, সে রাতদিন খাই খাই করে কেন! কিম যেন হাল্লার সেই রাজপুরুষের মতোই অকল্পনীয় নিষ্ঠুর। প্রতি বছর ৩ কোটি ডলারের বিদেশি চিজ ও উন্নতমানের মদ আমদানি করা হয় উত্তর কোরিয়া। অথচ দু'মুঠো খাবারে পেট ভরানোর সুযোগটুকুও পান না দেশটির সাধারণ মানুষ।