২০২৬ বিশ্বকাপ থেকে বিরাট আর্থিক লাভ! কেরিয়ার ‘সায়াহ্নে’ কেন মায়ামিতে দীর্ঘ চুক্তি মেসির?
ইন্টার মায়ামির সঙ্গে আরও ৩ বছরের চুক্তিবৃদ্ধি করেছেন লিওনেল মেসি।
আরও পড়ুন:
তবে ওয়াকিবহাল মহল ততটাও অবাক নয়। এক এক করে কারণ আলোচনা করা যাক। মেসির চুক্তিবৃদ্ধির ঘোষণা ইন্টার মায়ামির নতুন নির্মীয়মাণ স্টেডিয়ামের সামনে। যা ইঙ্গিতবহ। আমেরিকার ক্লাব যে 'প্রতিজ্ঞা' করেছিল, তা পূরণ হবে। ২৫০০০ দর্শকাসনের স্টেডিয়ামে ভবিষ্যতের প্রচার ও বর্তমানে বাজার মূল্য আকাশে তুলে ধরার জন্য মেসির উপস্থিতি গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আরও পড়ুন:
আরেকটি বিষয় হল এমএলএসের সম্প্রচার স্বত্ব। মায়ামির ম্যাচের ক্ষেত্রে একটু বেশিই 'যত্নবান' অ্যাপল টিভি। এমনকী বিশেষ 'মেসি ক্যাম' চালু করা হয়েছে। অ্যাপল টিভির সঙ্গে চুক্তি ২০২৬-এ শেষ হবে। অনেকের মতে মেসি যদি একবছর চুক্তি করতেন, তাহলে অ্যাপল নতুন চুক্তিতে আগ্রহ নাও দেখাতে পারত। মেসির সঙ্গে ২০২৮ পর্যন্ত চুক্তি মানে অ্যাপল টিভির জন্যও রাস্তা খোলা রইল।