বাবা সুপারস্টার, তারপরও বিনোদুনিয়ায় পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি এই স্টার কিডরা
এই স্টারডমের আশপাশ দিয়ে যাননি তাঁদের তারকা সন্তানরা। কয়েকটি ছবি করার পর সাফল্যের মুখ না দেখে বিনোদুনিয়া থেকে পাকাপাকিভাবে সরেও গিয়েছেন অনেকে।
অমিতাভ বচ্চন, বলিউডের শাহেনশা'র অবদান আলাদা করে বলার কিছু নেই। পরবর্তীকালে অমিতাভপুত্র অভিষেক বলিউডে পা রাখার পর সিনেপ্রেমীরা তাঁকে নিয়ে আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু দর্শকের মনে সেভাবে জায়গা করে নিতে পারেননি অভিষেক। ২০০৪ সালে 'ধুম' ছবির হাত ধরে বলিউডে ডেবিউ ঘটে অভিষেকের। তবে তাঁর অভিনয় দর্শকের মনে সেভাবে দাগ কাটতে পারেনি। বাবার 'স্টারডম' কখনও ছুঁতে পারেননি অভিষেক।
আরও পড়ুন:
বলিউডের সাতের দশকের আরও এক সুপারস্টার রাজেশ খান্না। চেতন আনন্দের 'আখরি খত' ছবির হাত ধরে বলিউডে অভিষেক ঘটে তাঁর। পরবর্তীকয়ালে শক্তি সামন্তের 'আরাধনা' ছবিতে সকলের মন জয় করেন তিনি। একে একে 'কাটি পতঙ্গ', 'দো রাস্তে', 'আনন্দ'-এর মতো ছবিতে জাদু দেখিয়েছেন পর্দায়। কিন্তু এহেন সুপারস্টারের দুই কন্যা টুইঙ্কল খান্না ও রিঙ্কি খান্না অভিনয় জগতে সেভাবে পায়ের তোলার মাটি শক্ত করতে পারেননি। ১৯৯৫ সালে বলিউডে অভিষেক ঘটে...
সুপারস্টার জিতেন্দ্রপুত্র তুষার কাপুর বলিউডে জার্নি শুরু করেন 'মুঝে কুছ ক্যাহনা হ্যায়' ছবির হাত ধরে। পরবর্তীকয়ালে 'গোলমাল', 'শুটআউট অ্যাট লোখাণ্ডওয়ালা' ছবিতে অভিনয় করলেও সেভাবে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি তুষার। যদিও অন্যদিকে জিতেন্দ্রকন্যা একতা কাপুর একজন সফল প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।
বঙ্গসন্তান মিঠুন চক্রবর্তী, বলিউড ও টলিউডে তাঁর জার্নি নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তাঁর নামই যথেষ্ট। কলকাতা থেকে মুম্বই যাত্রা, নিজেকে সুপারস্টার হিসেবে তৈরি করা সবটার নেপথ্যেই ছিল অদম্য জেদ। কিন্তু মিঠুনপুত্রদের বলিউড জার্নি সফল হয়নি। ২০০৮ সালে বলিউডে মিমো চক্রবর্তীর 'জিমি' ছবির হাত ধরে ডেবিউ ঘটে। অন্যদিকে নমশির জার্নি শুরু হয় ২০২৩ সালে 'ব্যাড বয়' ছবির হাত ধরে। দু'জনের ছবিই মুখ থুবড়ে পড়ে...
আরও পড়ুন:
এই তালিকায় রয়েছেন শত্রুঘ্নপুত্র লব সিনহা। ২০১০ সালে লব 'সাদিয়া' ছবির হাত ধরে বলিউডে জার্নি শুরু করেছিলেন। যদিও সেই ছবি মনে ছাপ ফেলতে পারেনি। পরে লবকে 'পালটন' ও 'গদর ২' ছবিতে দেখা যায়। অন্যদিকে শ্ত্রুঘ্নপুত্র কুশ ক্যামেরার নেপথ্যে নিজের জার্নি শুরু করেছেন। ২০২৫ সালে পরিচালনা করেছেন 'নিকিতা রয়'-এর মতো ছবি।
কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রপুত্র ববি দেওলের বলিউড জার্নি খুব যে মসৃণ হয়েছে তা নয়। ১৯৯৫ সালের 'বরসাত' ছবিতে অভিনয়ের মাধ্যমে ফিল্মি কেরিয়ার শুরু করেন ববি। পরে 'সোলজার', 'ঘায়েল', 'দামিনী'র মতো ছবিতে অভিনয় করলেও তা একেবারেই দর্শকমনে ছাপ ফেলতে পারেনি। দীর্ঘদিন পর্দা থেকে দূরে ছিলেন ববি। যদিও বেশ কয়েক বছর আগে 'আশ্রম' ওয়েব সিরিজ ও 'অ্যানিম্যাল' ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসা পেয়েছে। নিজেকে ঘষে মেজে যে ববি...