শুধু সব্যসাচী-টিনা নয়, হইচই ফেলেছে এই তৃণমূল নেতাদের প্রেম-কাহিনিও! সোনায় মোড়া ‘বান্ধবী’দের চেনেন?
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়। চোখ রাখুন
জন্মলগ্ন থেকে কালীঘাট তৃণমূলের সঙ্গে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। একাধিকবার মন্ত্রী হয়েছেন তিনি। ২০২২ সালে আচমকাই তাঁর অন্যদিক প্রকাশ্যে চলে আসে। নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে অর্পিতা মুখোপাধ্যায় নামে এক মডেলের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তাতেই উদ্ধার হয় প্রায় ৫০ কোটি টাকা, ৫ কেজি সোনা, প্রচুর বিদেশি মুদ্রা ও সম্পত্তির দলিল। মেলে সেক্স টয়ও। এরপরই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় পার্থ-অর্পিতার সম্পর্ক।
আরও পড়ুন:
একটা সময়ে অর্পিতা-সঙ্গ তাড়িয়ে উপভোগ করেছেন পার্থ। আদালতেও চোখে-চোখে প্রেম বিনিময় করতে দেখা গিয়েছিল দাপুটে নেতা ও তাঁর বান্ধবীকে। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন পার্থ। জোড় গলায় বলেছেন, "আমি বিপত্নীক, বান্ধবী থাকতে পারে না?" মন্ত্রীর সঙ্গে অসম প্রেমের জেরেই কোটি কোটি টাকা পৌঁছেছে অর্পিতার বেডরুমে, তা বলার অপেক্ষা রাখে না।।
তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসও। তার ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর কাটাছেঁড়া চলতেই থাকে। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরূপের সম্পর্ক একটা সময়ে চলে এসেছিল লাইমলাইটে। শোনা যায়, একটা সময়ে একসঙ্গে থাকতেও শুরু করেছিলেন অরূপ-অনন্যা। রংমিলান্ত পোশাকও পরতেন। এই সম্পর্কের সূত্র ধরেই কয়েকবছরে অনন্যার সম্পত্তি বেড়েছে ১০ গুণ।
গত দু'দিন চর্চায় সব্যসাচী দত্তের বান্ধবী টিনা। কলেজেরই ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের সঙ্গে প্রেম ও বিয়ে। তারপরই পুরোপুরি রাজনীতির বৃত্তে ঢুকে পড়েন টিনা। শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ ছিলেন তিনি। রাজনীতির সূত্র ধরেই টিনার জীবনে 'এন্ট্রি' নেন সব্যসাচী। এরপরই নিজেকে সোনায় মুড়িয়ে নিয়েছিলেন টিনা। তবে সব্যসাচী-টিনার ঘনিষ্ঠতা নজর এড়ায়নি প্রাক্তন বিধায়কের স্ত্রীর। তা নিয়ে দাম্পত্যকলহ তুঙ্গে ওঠে। এবার প্রকাশ্যে সেই সম্পর্ক।
আরও পড়ুন:
পার্থর আগেও প্রেমের জন্য চর্চায় এসেছিলেন তৃণমূলের শোভন চট্টোপাধ্যায়। যদিও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক বাকিদের থেকে অনেকটাই আলাদা। কারণ, সম্পর্কের কথা গোপন করেননি তাঁরা। বরং ঝড়ঝাপটার মাঝেও একে অপরের হাত ধরে রেখেছেন। বৈশাখীর জন্য রাজনীতি থেকেও দূরে সরিয়ে নিয়েছেন নিজেকে। বর্তমানে একছাদের নিচেই থাকেন। তা নিয়ে কম কটাক্ষের শিকার হতে হয় না। কিন্তু তারা একসঙ্গে ছিলেন, আছেন, থাকবেন।