পীতবর্ণ ছিল না পুলকিত-কৃতীর গায়ে মাখানো হলুদ। কী এমন মেশানো হয়েছিল তাতে? শনিবার সেই তথ্য ফাঁস করলেন নববধূ কৃতী।
Advertisement
৪৬
গায়ে হলুদের একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন কৃতী। নিজের এই পোস্টের ক্যাপশনেই অভিনেত্রী জানিয়েছেন, হলুদের মুলতানি মাটি মিশিয়ে তাঁদের গায়ে লাগানো হয়েছিল।
৫৬
ত্বকের যাতে কোনও ক্ষতি না হয় সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি জেল্লাও তো বাড়বে, জানান কৃতী।
বিশেষ এই অনুষ্ঠানের পর পুলকিতকে সুইমিং পুলেও ফেলে দেওয়া হয়। মজার সেই ছবিও শেয়ার করেন কৃতী। তাঁকে যে পুলে ঠেলা হয়নি, তার জন্য ধন্যবাদও জানান ক্যাপশনে। ছবি: ইনস্টাগ্রাম।
দলের রং বদল হলেও হঠাৎ সাক্ষাতে চায়ের আড্ডায় খোশমেজাজে দেখা গেল আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ (Manoj Tigga) ও তৃণমূল নেতা সুমনকে (Suman Kanjilal)।
৪৮
মনোজ টিগগা বলেন, "আলিপুরদুয়ার শহরের কলেজ হল্টে আমি প্রায়ই চা খেতে আসি। এদিন প্রচার সেরে এখানে এসে দেখি সুমনদা বসে। একসঙ্গে চা খেলাম। কুশল বিনিময় হল। রাজনীতি থাকবে, একইসঙ্গে সৌজন্যটাও থাকা দরকার।"
৫৮
বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, "রাজনৈতিক পরিচয়ের বাইরে আমরা সকলেই মানুষ। সৌজন্য দেখিয়েছি।"
কেকেআর ভক্তদের প্রার্থনা একটাই, গম্ভীরের হাত ধরে জয় দিয়েই শুরু হোক এবারের অভিযান।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৪, ২১:৪৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৪, ২১:৪৫
১৭
নির্বাচনী আবহেই শুরু হয়ে গিয়েছে কোটিপতি লিগ। ধোনিদের জয় দিয়ে শুরু হয়েছে এবারের আইপিএল অভিযান। আর শনিবারই ইডেনে নেমে পড়ে কেকেআর। দলের উদ্বোধনী ম্যাচে ক্রিকেটারদের উৎসাহ দিতে হাজির খোদ শাহরুখ খান।
২৭
ইডেনে আইপিএল ম্যাচ। এ মরশুমে কেকেআরের প্রথম লড়াই। তায় শনিবার। আর ক্রিকেটপ্রেমীরা ইডেনমুখী হবেন না, তাও কি হয়? নাইট জার্সি চাপিয়ে পৌঁছে গিয়েছেন সমর্থকরা।
শুধু কেকেআর ভক্ত বললে অবশ্য ভুল হবে। হায়দরাবাদকে সমর্থন করতেও বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটপ্রেমীরা পৌঁছে যান ক্রিকেটের নন্দনকাননে।
৪৭
কিং খানকে দেখা গেল স্বমেজাজে। গ্যালারি থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়ালেন, ছুড়লেন ফ্লায়িং কিস। আর তাঁর উপস্থিতিতেই দুরন্ত অর্ধশতরান হাঁকালেন আন্দ্রে রাসেল।
৫৭
আট থেকে আশি, সকলেই কেকেআর ভক্ত। সেই চেনা ছবিই শনিবার ম্যাচ শুরুর আগে ধরা পড়ল ইডেনের বাইরে।