শীতের শহরে রামধনু! যৌন স্বাধীনতা প্রতিষ্ঠার মিছিল, দেখুন ছবি
লক্ষ্য একটাই সমানাধিকার প্রতিষ্ঠা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৫, ২১:০৮
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৫, ২১:০৮
১৭
ডিসেম্বরের শহরে অনেক কিছুই হয়। যা কিনা আর বাকি পাঁচটা জিনিসের থেকে আলাদা। এই মাস সারা বছরের পাওয়া না পাওয়ার হিসেব জানে। আর তাই অনেক না পাওয়ার হিসেব বুকে জমিয়ে প্রতিবারের মতো এবারেও অধিকার প্রতিষ্ঠার মিছিলে পা মেলালেন তাঁরা।
২৭
কারা ভাবছেন? আসলে তাঁরা প্রত্যেকেই নারী-পুরুষ এই সামাজিক লিঙ্গ পরিচয়ের ঊর্ধ্বে।
তাঁরা কেউ সমকামী, কেউ রূপান্তরকামী। জন্মসূত্রে হয়তো শারীরিক ভাবে তাঁরা নারী বা পুরুষ কিন্তু তাঁদের মন-মানসিকতা, সত্তা আলাদা। সমাজ তাঁদের মান্যতা দেয় না। কিন্তু তাঁরা চান তাঁদের অধিকার প্রতিষ্ঠা করতে।
৪৭
আর সেই উদ্দেশ্য নিয়েই রবিবাসরীয় বিকেলে শহর কলকাতায় হয়ে গেল তাঁদের 'প্রাইড ওয়াক'। যেখানে ছিলেন এলজিবিটিকিউ গোষ্ঠীর মানুষেরা ছাড়াও বহু মানুষ।
৫৭
এই গোষ্ঠীর মানুষদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে, তাঁদের সমর্থনে পথে নেমেছিলেন বহু সাধারণ মানুষও। এদিনের এই মিছিল শুরু হয়েছিল গিরিশ পার্ক সংলগ্ন যতীন মৈত্র পার্ক থেকে। যা শেষ হয় ধর্মতলার ওয়াই চ্যানেলে।
এই মিছিল দেখলে চোখ জুড়িয়ে যাওয়ার উপক্রম হয়। রামধনু রঙের বিশালাকার পতাকা নিয়ে হয় এই 'প্রাইড ওয়াক'। লক্ষ্য একটাই সমানাধিকার প্রতিষ্ঠা।
৭৭
তবে শুধু মাসের এই একটি দিনই নয়। সারা ডিসেম্বর মাস ধরেই নানা কর্মসূচী রয়েছে এই গোষ্ঠীর তরফে। কখনও মিছিলে পা মিলিয়ে কখনও আবার নাচে-গানে-সংস্কৃতিতে। কখনও বা সমাজের জন্য নানা কর্মসূচী, সবটা মিলিয়েই উদযাপিত হচ্ছে 'প্রাইড মান্থ'। ছবি: সুখময় সেন
কখনও রুদ্র প্রকৃতি, কখনও জেন জি রোষে জ্বলেছে বিশ্ব, বছরভর দুনিয়া কাঁপাল যে সব ঘটনা
বছরভর বিশ্বজুড়ে ঘটনার ঘনঘটা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৫, ১৭:০৯
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৫, ১৭:০৯
১১২
যুদ্ধের আগুনে ফুটছে গোটা বিশ্ব। অত্যাধুনিক মারণাস্ত্রের ঝনঝনানিতে মৃত্যু যেন এখানে খোলামকুচি। ক্ষমতার রাশ হাতে নিয়ে দুর্বলের উপর ছড়ি ঘোরাচ্ছে ক্ষমতাবান। কোথাও আবার নেমে এসেছে রুদ্রপ্রকৃতির অভিশাপ। দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে যুবসমাজের গণ অভ্যুত্থান নাড়িয়ে দিয়েছে রাষ্ট্রীয় কাঠামোর ভিত। যুদ্ধ, হিংসা, দুর্যোগকে সঙ্গী করে গোটা বছর মৃত্যু ও শোকের করাল ছায়া ঘিরে ছিল পৃথিবীটাকে। বছরভর এমনই দুনিয়া কাঁপানো ঘটনা ফিরে দেখল সংবাদ প্রতিদিন ডিজিটাল।
২১২
হোয়াইট হাউসের অধীশ্বর ট্রাম্প: ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে ২০ জানুয়ারি ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর শপথের সঙ্গে বিশ্ব রাজনীতি নতুন মোড় নেয়। ক্ষমতায় এসেই 'মেক আমেরিকা গ্রেট এগেইন' নীতি নিয়ে মাঠে নামেন ট্রাম্প। আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের সরানোর পাশাপাশি বিপুল অর্থের বিনিময়ে চালু হয় গোল্ড ভিসা।
বিশ্বজুড়ে শুল্ক কোপ ট্রাম্পের: শাসনে টালমাটাল পরিস্থিতি তৈরি হয় বিশ্ব অর্থনীতিতে। শুরুতেই বিশ্বের সমস্ত দেশের সঙ্গে নতুন করে বাণিজ্য চুক্তিতে নামে আমেরিকা। চিনের উপর ১০০ শতাংশ শুল্ক এবং ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়। ভারতের ক্ষেত্রে এই উচ্চশুল্কের নেপথ্যে ছিল রাশিয়া থেকে তেল কেনার শাস্তি। ট্রাম্প অভিযোগ করেন, রুশ-ইউক্রেন যুদ্ধের ইঞ্জিনে পরোক্ষভাবে তেল যোগাচ্ছে ভারত।
৪১২
ইরান-ইজরায়েল যুদ্ধ: আন্তর্জাতিক পরমাণু চুক্তি লঙ্ঘন করে ইরান পরমাণু বোমা তৈরির খুব কাছে পৌঁছে গিয়েছে এই অভিযোগে ইরানে ব্যাপক হামলা চালায় ইজরায়েল। ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়। ইরানের শীর্ষ সেনাকর্তাদের পাশাপাশি মৃত্যু হয় ৯ জন বিজ্ঞানীর। ১২ দিন ধরে চলা সেই যুদ্ধে এরপর মাঠে নামে আমেরিকা। শুরু হয় অপারেশন মিডনাইট হ্যামার। বি-২ বোমারু বিমানের সাহায্যে বাঙ্কার ব্লাস্টার বোমায়...
৫১২
নেপালে জেন জি বিদ্রোহ: দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে নেপালে। সোশ্যাল মিডিয়া ব্যান ও সরকারি স্বজনপোষণের প্রতিবাদে ওলি সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠে তরুণ প্রজন্ম। যাকে বলা হয় 'নেপাল জেন জি মুভমেন্ট'। তীব্র জনরোষের মুখে ৯ সেপ্টেম্বর দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সুশীলা কারকি।
মায়ানমারে ভূমিকম্প: ২৮ মার্চ বিধ্বংসী ভূমিকম্পের কবলে পড়েছিল মায়ানমার। ৭.৭ মাত্রার ভূমিকম্পে কার্যত গুঁড়িয়ে যায় একের পর এক বহুতল, ব্রিজ। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সেদেশের সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়ে মায়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মায়ানমারে মৃত্যু হয় ৩১০০ মানুষের। এই ঘটনায় মায়ানমারকে সাহায্য করতে 'অপারেশন ব্রহ্মা' শুরু করে ভারত।
৭১২
গাজা শান্তিচুক্তি: ২০২৩ সাল থেকে চলা ইজরায়েল ও হামাস যুদ্ধের অবসান ২০২৫ সালে। এর আগে দফায় দফায় যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় হয়েছিল হামাস ও ইজরায়েলের মধ্যে। এরপর ১৭ নভেম্বর 'গাজা শান্তি প্রস্তাব' রাষ্ট্রসংঘে পেশ করে আমেরিকা। যা পাশও হয়ে যায়। শান্তি প্রস্তাবে ট্রাম্পের তরফে মোট ২০টি রোডম্যাপ দেওয়া হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য গাজায় একটি অন্তর্বতী দল তৈরি হবে। তারা গাজায় অর্থনৈতিক পরিস্থিতি শোধরানোর চেষ্টা করবেন।...
৮১২
আফগান-পাকিস্তান যুদ্ধ: গত ৯ অক্টোবরে জঙ্গি দমনের নামে আফগানিস্তানের কাবুলে হামলা চালায় পাকিস্তান। পাক সেনাপ্রধান মুনিরের অভিযোগ, আফগানিস্তানের মদতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি জঙ্গিরা। তাদের দমন করতেই এই হামলা চালানো হয়েছে। যদিও পাকিস্তানের অভিযোগ উড়িয়ে এই হামলাকে যুদ্ধের উসকানি বলে তালিবান। পালটা পাক সেনার উপর হামলা চালায় আফগানিস্তান। ভয়ংকর সংঘর্ষে দুই তরফেই শতাধিক জনের মৃত্যু হয়।
৯১২
নোবেল শান্তি পুরস্কার: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমস্ত আশায় জল ঢেলে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার প্রাপক হিসেবে নাম ঘোষণা করা হয় মারিয়া করিনা মাচাদোর। ভেনেজুয়েলার প্রধান বিরোধী নেত্রী মারিয়াকে বলা হয় ‘ভেনেজুয়েলার লৌহমানবী’। গত বছর ভেনেজুয়েলার নির্বাচনের পর থেকেই অন্তরালে রয়েছেন তিনি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রবল বিরোধী এই নেত্রীকে নোবেল পুরস্কার দেওয়া হয় নোবেল কমিটির তরফে।
১০১২
SCO বৈঠকে চিন-ভারত পাশাপাশি: ট্রাম্পের শুল্ক কোপের মাঝেই এই বছর এক ভিন্ন ছবি ধরা পড়ে চিনে আয়োজিত এসসিও বৈঠকে। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একসারিতে হাসিমুখে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত এই বৈঠকে চিন-ভারতের এই ঘনিষ্ঠতা আমেরিকার কূটনৈতিক অঙ্কের যাবতীয় হিসেব উলটে পালটে করে দেয়। দুই দেশ একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার...
১১১২
নতুন পোপ চতুর্দশ লিও: বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিকের নতুন ধর্মগুরু নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। নির্বাচিত হওয়ার পর পোপ চতুর্দশ লিও নামে পরিচিত হন তিনি। রবার্ট ফ্রান্সিস প্রথম কার্ডিনাল, যিনি আমেরিকা থেকে পোপ নির্বাচিত হলেন। পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর ৮ মে ভ্যাটিকানের ভোটাভুটিতে পোপ হিসেবে নির্বাচিত হন তিনি।
১২১২
বন্ডি বিচে গণহত্যা: বছরের শেষলগ্নে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটে গত ১৪ ডিসেম্বর। রবিবার দুপুরে সিডনির অদূরে বিখ্যাত বন্ডি বিচে ইহুদিদের পবিত্র ‘হানুকা’ উৎসব চলছিল। ভিড়ে ঠাসা ওই অঞ্চলেই হামলা চালায় দুই বন্দুকবাজ। শুরু হয় গুলিবৃষ্টি। নিমেষে রক্তে লাল হয়ে যায় সোনালি বেলাভূমি। একে একে ১৫ জনের প্রাণহানি ঘটে। শিশু, মহিলা কাউকেই রেয়াত করা হয়নি। ইহুদিদের উৎসবে হামলা চালানো দুই জঙ্গি সম্পর্কে পিতা-পুত্র সাজিদ আক্রম...
স্মৃতির গাউন পরা ছবি নিয়ে ‘নোংরামি’, শরীরের গঠন নিয়ে কটূক্তি! রুখেও দাঁড়ালেন কেউ কেউ
ব্যক্তিগত ধাক্কা সামলে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে ফিরতে চলেছেন ভারতীয় ওপেনার।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৫, ১৯:৩১
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৫, ১৯:৩১
১৮
ব্যক্তিগত ধাক্কার পর ঘুরে দাঁড়াতে মরিয়ে স্মৃতি মন্ধানা। ফিরে আসার লক্ষ্যে অনুশীলন শুরু করেছেন। বিশ্বকাপের পর রবিবার, ২১ ডিসেম্বর প্রথমবার মাঠে নামবে ভারতীয় মহিলা দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই সিরিজে রান করে দেশকে জেতাতে মরিয়া স্মৃতি।
২৮
তাঁর সাম্প্রতিক পোস্ট সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 'জীবনের ঝলক' শিরোনাম দিয়ে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যা সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে। তবে দুর্ভাগ্যের বিষয়, স্মৃতির গাউনের ছবি দেখে অনেকেই আপত্তিজনক মন্তব্য করেছেন। এমনকী শরীরের গঠন নিয়ে কটূক্তিরও শিকার হতে হয়েছে স্মৃতিকে।
সম্প্রতি বেঙ্গালুরু প্যালেসে ওয়ানপ্লাস লঞ্চ ইভেন্টে যোগ দিয়েছিলেন স্মৃতি। সেখানকার ছবিতে দেখা যাচ্ছে, সাদা গাউন পরেছিলেন তিনি। যা দেখে নেটিজেনরা প্রশংসা করছেন। ভক্তদের মন্তব্য, এই পোশাকে স্মৃতিকে সাহসী এবং আত্মবিশ্বাসী দেখাচ্ছে। তবে অনেকেই অনেক ইউজার রীতিমতো অশ্লীল মন্তব্য করেছেন।
৪৮
এক নেটিজেন বলে বসেন, 'এবার আমরা বুঝতেই পেরেছি পলাশ, তোমার কোনও দোষ ছিল না।' তবে এমন ট্রোলের কট্টর জবাব দিয়েছেন অনেকেই। তবে রুখেও দাঁড়িয়েছেন কেউ কেউ। তাঁরা বলছেন, এমন ধরনের মন্তব্য 'নারীবিদ্বেষী' এবং 'অসম্মানজনক'।
৫৮
একজনের মন্তব্য, 'পেস বোলিংয়ের মুখোমুখি হতে শক্তি এবং সাহস লাগে। চেহারা নয়, স্মৃতিকে সংজ্ঞায়িত করে তাঁর ক্রিকেট রেকর্ড।' আরেক নেট নাগরিকের মন্তব্য, 'পুরুষ ক্রিকেটাররা যখন কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকেন, সেই সময় তো কেউ তাদের শরীর নিয়ে মন্তব্য করেন না। তাহলে মহিলাদের জন্য কেন এমন ব্যতিক্রমী ঘটনা ঘটবে?'
আরও এক ইউজারের মন্তব্য, 'ভাইরাল ছবি দিয়ে নয়, রান, রেকর্ড এবং ম্যাচ জেতানো ইনিংস দিয়ে তাঁকে বিচার করুন।' অনেকেই বলছেন, বিসিসিআই যেখানে 'সমান ম্যাচ ফি' নীতি চালু করেছে, সেখানে এই ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।
৭৮
গত ২৩ নভেম্বর গায়ক পলাশের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল স্মৃতির। বিয়ের আগের নানা অনুষ্ঠানও হয়ে যায়। কিন্তু বিয়ের দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। তখনই বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় দুই পরিবার। পরদিন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয় পলাশকেও। প্রায় তিনদিন চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছাড়া পান দু’জনে। তবে এই সময়ের মধ্যেই জল্পনা ছড়ায়,...
৮৮
তবে ক্রিকেটকে সম্বল করে হৃদয়ভঙ্গের যন্ত্রণা ভুলতে চান স্মৃতি। সেই মতোই অনুশীলনে নেমে পড়েছেন। সেই মতোই অনুশীলনে নেমে পড়েছেন। আর রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছেন এক নম্বর ওয়ানডে ক্রিকেটার।